
অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে। খুচরা আর পাইকারি পর্যায়ে একযোগে অভিযান, অভ্যন্তরীণ মজুদ আর বহাল থাকা ঋণপত্রের পেঁয়াজ আসবে, এমন ঘোষণায় কেজিতে সর্বোচ্চ ১০ টাকা কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৮০ টাকা দরে, যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।
বাংলাদেশে পেঁয়াজ পাঠাবে না ভারত, হঠাৎ করেই রফতানি বন্ধের এমন ঘোষণায় টালমাটাল হয়ে পড়ে বাজার। ঘণ্টায় ঘণ্টায় বেড়ে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ছাড়ায় ১০০ টাকা!
এমন প্রেক্ষাপটেই বুধবার এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দেশে এখনও মজুদ আছে ৫ লাখ টন পেঁয়াজ। যা দিয়ে চলা যাবে কমপক্ষে আড়াই মাস।
অস্থির বাজারের নেপথ্যে মন্ত্রী আঙ্গুল তোলেন ব্যবসায়ীদের দিকেই। আমদানির জন্য নতুন দেশ খোঁজার সঙ্গে ঘোষণা দেয়া হয় কঠোর তদারকির।
একদিন না যেতেই এবার পাইকারি পর্যায়ে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার কারওয়ান বাজারে আড়তগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়।
এরই প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। খুচরা বিক্রেতারা আড়তদারদের উপর দায় চাপালেও, তাতে সন্তুষ্ট নন ক্রেতারা।
ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে দাম আরো কমে আসবে বলে জানান পাইকাররা।
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৩ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- ৫জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- ৬চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
- ৭দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৮জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ৯শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ১০এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ১০শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে





পাঠকের মতামত