
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ দিতে সুদ হার কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ দেয়ার ক্ষেত্রে সুদ বা মুনাফার হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে শূন্য দশমিক ৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ‘নির্দেশনা অনুযায়ী ২০২৪ সাল শেষে সিএমএসএমই খাতের নিট ঋণ ও অগ্রিম স্থিতির ন্যূনতম ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে। একই সার্কুলারে নারী উদ্যোক্তাদের ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় অগ্রাধিকার ভিত্তিতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করা হয়।’
‘পরে, করোনা মহামারির কারণে নারী উদ্যোক্তাদের অনুকূলে ঋণ বা বিনিয়োগ সুবিধা সহজীকরণে সুদ বা মুনাফার হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে ৩ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়।’
সার্কুলারে নারী উদ্যোক্তা পর্যায়ে দেয়া ঋণ বা বিনিয়োগের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ২০২৪ সাল শেষে ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে নতুন কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে শুধুমাত্র নারী উদ্যোক্তাদের প্রদত্ত ঋণ বা বিনিয়োগের বিপরীতে এ পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করতে হবে।
এ স্কিমের আওতায় পুনঃঅর্থায়নের সুদ বা মুনাফার হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পর্যায়ে শূন্য দশমিক ৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করা হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা করে কেন্দ্রীয় ব্যাংক।
- ১দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ২আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৩বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৪লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৫সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৬মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৭দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৮বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ৯ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ১০দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৪সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৮শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত