
খুলনা জেলার সুন্দরবন উপকূলবর্তী কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গাজী আব্দুল জব্বার হাইস্কুল এন্ড কলেজের পাঠদান কার্যক্রম চলছে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবনে। দীর্ঘ বছর ধরে ভবনটির বেহাল দশা, ফলে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রী-শিক্ষকরা পাশাপাশি আতংকে থাকেন অভিভাবকরা। এই ঝুঁকি ও আতঙ্ক নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পরিত্যক্ত ঘোষণা করা ভবনটিতে। শ্রেণিকক্ষের ছাদ ও পিলারে ফাটল, প্লাস্টার খসে পড়া, রড বেরিয়ে আসা এবং বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ার মত নানান সমস্যা। ফলে শিক্ষার্থীরা সবসময় ভবন ধসের আতঙ্কে থাকে, যা তাদের পড়াশোনায় মনোযোগ বিঘ্ন ঘটে।
উপকূলের এই প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই থেকে দীর্ঘবছর উপকূলে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট এর সহযোগিতায় ২০০০ সালে একাডেমিক ভবনটি নির্মাণ হয়। কিন্তু আয়লা, আম্ফান, ইয়াস, রিমালের মত বিভিন্ন ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ প্লাবিত হয়ে বারবার লোনা পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে ভবনটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় পরিত্যক্ত ঘোষণা করা ভবনটির জানালা, দরজা, ওয়াল কিছুই নাই আছে শুধু পরিত্যক্ত জরাজীর্ণ বেহাল দশার খুটি ভাঙ্গা ভবনটি।
সরেজমিনে গিয়ে আরও জানা যায়, বিভিন্ন শ্রেণী কক্ষের ছাদ ভেঙ্গে ইতিমধ্যে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আহতও হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীরা বইয়ের থেকে ছাদের দিকে বেশি তাকিয়ে থাকে কখন বুঝি এই ভেঙ্গে পড়ে,বিদ্যালয়ের এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিছে।
স্থানীয় বাসিন্দা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এই বিদ্যালয়ে এক সময় লেখাপড়ার মান অনেক ভালো ছিলো। এলাকার ছাত্র-ছাত্রী সব এখানে ভর্তি করতো, কিন্তু বেশ কয়েক বছর স্কুলের মূল ভবন নষ্ট হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে আছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ফলে স্কুলের ভিতরে যেতে ভয় করে শিক্ষক- শিক্ষার্থীদের কখন ভেঙ্গে মাথায় পড়ে। এই ভয়ে ছাত্র-ছাত্রী অভিভাবকরা স্কুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। জরুরি একটা ভবন নির্মাণ করা হলে পুণরায় স্কুলের লেখা পড়ার মান ফিরে নিয়ে আসা সম্ভব।
উদ্বেগ প্রকাশ করে অভিভাবক ও শিক্ষকরা বলেন, বিদ্যালয়ে দুর্ঘটনা এড়াতে নতুন ভবনের দাবিতে অভিভাবক ও শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানালেও দ্রুত সমাধান মিলছে না। শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম বলেন, ঝুকিপূর্ণ ভবনের মধ্যে পাঠদানে মন বসে না। কারণ পরিবেশের সঙ্গে পাঠদান কার্যক্রমের নিবিড় সম্পর্ক আছে। পার্শ্ববর্তী একমাত্র টিনসেডে অল্প জায়গায় অনেক ছাত্রছাত্রী ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে। মনোরম পরিবেশে পাঠদান ও শিক্ষার মান ছড়াতে তাই উপযুক্ত একটি বড় ভবন প্রয়োজন।
গাজী আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাইফুল্লাহ হায়দার বলেন, শিক্ষার উন্নত মান নিশ্চিত করতে এখানে একটি নতুন ভবন নির্মাণ প্রয়োজন কেননা প্রতিষ্ঠানের মূল ভবনটি এখন ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। ঝুকিপূর্ণ অবস্থায় শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে যে কারণে সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। যদিও এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করা হয়েছে কিন্তু কোন সুফল মিলেনি।
কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়টির মূল ভবন অনেক জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, নতুন ভবন আশু প্রয়োজন। আমি আমার ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে চেষ্টা করছি নতুন একটা ভবন বরাদ্দের জন্য”।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, স্কুল এন্ড কলেজে শিক্ষার মান উন্নত ও পাঠদানের জন্য প্রথম প্রয়োজন মনোরম পরিবেশ। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ-বিষয়ে কথা বলেছি খুব তাড়াতাড়ি এখানে স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে ইনশাআল্লাহ।
বিএইচ
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত