
২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত করোনাকালের ১০ মাসে গড়ে ৭ দশমিক ৯ শতাংশ শ্রমিক কাজ হারিয়েছে। সাময়িকভাবে কাজ হারিয়েছে ১ দশমিক ৭ শতাংশ এবং পেশা পরিবর্তন করেছে ৫ দশমিক ৪ শতাংশ শ্রমিক।
বুধবার (১০ মার্চ) অনলাইনে আয়োজিত ‘কর্মসংস্থান ও অভিবাসনের ওপর মহামারির প্রভাব’ শীর্ষক সানেমের জরিপের ফলাফলে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশা এ ফলাফল উপস্থাপন করেন।
তিনি বলেন, বেতন বা মজুরির বিনিময়ে যারা কাজ করেন এমন ৬২ শতাংশ কর্মী বা শ্রমিক জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর মাসের মধ্যে তাদের বেতন ২০১৯ সালের তুলনায় কমেছে। ৭.৯ শতাংশ জানিয়েছেন এই সময়কালে তারা কাজ হারিয়েছেন এবং এখন পর্যন্ত (জরিপ চলাকালে) কাজ ফিরে পাননি, ১.৭ শতাংশ জানিয়েছেন তারা ২০২০ সালের মার্চ-ডিসেম্বর মাসে সাময়িকভাবে কাজ হারিয়েছিলেন, ৫.৪ শতাংশ জানিয়েছেন তারা পেশা পরিবর্তন করেছেন। স্বকর্মসংস্থানে নিয়োজিত এমন ৮০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালের মধ্যে তাদের আয় কমে গিয়েছে, ২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন এই সময়কালে তাদের কাজ বা ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। স্বকর্মসংস্থানে নিয়োজিত ৫২.৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর মাসে তাদের ব্যবসা বা কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
মজুরির বিনিময়ে কাজ করেন এমন ৭ শতাংশ পুরুষ জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর মাসে তারা কাজ হারিয়েছেন এবং এখন পর্যন্ত তারা কাজে যোগ দিতে পারেননি, নারীদের ক্ষেত্রে এই হার ১৬ শতাংশ।
কৃষিখাতে বেতন বা মজুরির বিনিময়ে কাজ করেন এমন ৬৮ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালে ২০১৯ সালের তুলনায় তাদের আয় কমে গিয়েছে, তৈরি পোশাক খাতের জন্য এই হার ৬৯ শতাংশ, তৈরি পোশাক ব্যতীত অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাতের জন্য এই হার ৫৮ শতাংশ, নির্মান খাতের জন্য ৭৪ শতাংশ, পাইকারি ও খুচরা ব্যবসায় ৫৭ শতাংশ এবং পরিবহন খাতের ৮০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন তাদের বেতন বা মজুরি এই সময়কালে কমে গিয়েছে।
বেতন বা মজুরির বিনিময়ে কাজ করেন এমন ৩৮ শতাংশ কর্মজীবী জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বরের সময়কালে তাদের বেতন কমেনি, ২৮ শতাংশ জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালে তাদের বেতন বা মজুরি কমেছিল কিন্তু জরিপ চলাকালীন সময়ে (জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১) তাদের বেতন বা মজুরি আগের অবস্থায় অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরের অবস্থায় ফিরেছে এবং ৩৪ শতাংশ জানিয়েছেন তাদের ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালে তাদের বেতন বা মজুরি কমেছিল কিন্তু জরিপ চলাকালীন সময়ে (জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১) তাদের বেতন বা মজুরি আগের অবস্থায় অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরের অবস্থায় ফেরেনি।
স্বকর্মসংস্থানে নিয়োজিত এমন ২০ শতাংশ কর্মজীবী জানিয়েছেন, ২০২০ সালের মার্চ-ডিসেম্বরের সময়কালে তাদের আয় কমেনি, ৪৩ শতাংশ জানিয়েছেন ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালে তাদের আয় কমেছিল কিন্তু জরিপ চলাকালীন সময়ে (জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১) তাদের আয় আগের অবস্থায় অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরের অবস্থায় ফিরেছে এবং ৩৭ শতাংশ জানিয়েছেন তাদের ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালে তাদের আয় কমেছিল কিন্তু জরিপ চলাকালীন সময়ে (জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১) তাদের আয় আগের অবস্থায় অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বরের অবস্থায় ফেরেনি।
শহর এলাকায় বেতন বা মজুরির বিনিময়ে কাজ করতেন এমন ৮.৮৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালে তারা কাজ হারিয়েছেন এবং এখনো বেকার রয়েছেন, গ্রামের ক্ষেত্রে এই হার ৭.৩৯ শতাংশ; বরিশালে এই হার ১৩ শতাংশ, চট্টগ্রামে ১০ শতাংশ, ঢাকায় ৮ শতাংশ, খুলনায় ৩ শতাংশ, ময়মনসিংহে ৮ শতাংশ, রাজশাহীতে ৫ শতাংশ, রংপুরে ১০ শতাংশ এবং সিলেটে ৭ শতাংশ।
জরিপে দেখা গিয়েছে ৪৯ শতাংশ কর্মজীবী ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়ের মধ্যে চাকরি হারানো, বেতন না পাওয়া বা কম বেতন পাওয়া, বাসা ভাড়া ও অন্যান্য ব্যয় নির্বাহ করতে না পারা ইত্যাদি কারণে শহর থেকে গ্রামে চলে এসেছেন। তবে এই ৪৯ শতাংশ কর্মজীবীর প্রায় সবাই আবার শহরে ফিরে কাজে যোগ দিয়েছেন বা শহরে কাজ খুঁজতে এসেছেন।
জরিপে দেখা গিয়েছে ২০ শতাংশ প্রবাসী শ্রমিক ২০২০ সালের মার্চ-ডিসেম্বর সময়কালের মধ্যে কাজ হারিয়েছেন। প্রবাসী শ্রমিকদের মধ্যে ৫ শতাংশ বিভিন্ন কারণে দেশে ফিরে এসেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানের পরিচালনায় ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুমো পওতিয়ানেন। ওয়েবিনারে আলোচক হিসেবে কথা বলেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। ওয়েবিনারে বিভিন্ন শ্রেণি-পেশার ৭০ জন ব্যক্তি অংশ নেন।
জরিপের ফলাফল উপস্থাপনের সময় ড. সায়মা হক বিদিশা বলেন, কর্মসংস্থান ও অভিবাসনের ওপর করোনা মহামারির প্রভাব সম্পর্কে ধারণা পেতে সানেম ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে খানা পর্যায়ে জরিপটি পরিচালনা করেছে। মোবাইল ফোন কলের মাধ্যমে পরিচালিত এই জরিপের খানাগুলিকে নির্বাচন করা হয়েছে ২০১৮ সালের সানেম-জেনারেল ইকোনমিক ডিভিশন (জিইডি) এর পরিচালিত ১০৫০০ খানার মধ্যে থেকে। জরিপে ২৭৩ জন প্রবাসী শ্রমিক, ২৩০ জন দেশের মধ্যে অন্যত্র কাজের জন্য স্থানান্তরিত কর্মী বা শ্রমিক এবং দেশ বা দেশের বাইরে কাজের জন্য স্থানান্তরিত নন এমন ২৮৪৫ জন কর্মী বা শ্রমিকের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত