
গাড়ি-বাড়ির মালিকরা কর ফাঁকি দিচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তৎপরতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বুধবার ( ১০ মার্চ) দুপুরে এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনাসভায় অর্থনীতিবিদদের সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যারা দামি গাড়ি ব্যবহার করে তারা কোন ধরনের গাড়ির মালিক। তাদের রিটার্নে কি উল্লেখ আছে সেটাও দেখা দরকার।
স্বাভাবিকভাবে কর নেট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বাড়ির মালিকরা ঠিকমতো কর দিচ্ছে কি না সেটাও জানার চেষ্টা করছি। বাড়ি বাড়ি গিয়ে কাজ করছি। সিটি করপোরেশন থেকে ডাটা নিয়েছি। এতে আমাদের কাজ করতে সুবিধা হবে।
সঞ্চয়পত্রের বিপরীতে রিটার্নের চেহারা কি সেটাও খতিয়ে দেখা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, কারা কত টাকার সঞ্চয়পত্র কিনেছে? কত টাকার সঞ্চয়পত্র আছে? তার রিটার্নের চেহারা কি? এমনকি সঞ্চয়পত্রের সম্পদের হিসাবটা দেখানো হয়েছে কি না এগুলোও খতিয়ে দেখব।
ডিজিটালভাবে রাজস্ব আহরণে পিছিয়ে থাকার কথা জানিয়ে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ডিজিটালভাবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন পুরো সিস্টেমটাই ভেস্তে না যায়, সেদিকেও আমরা নজর রাখছি। ডিজিটাল প্লাটফর্মটাকে আমরা উন্নত করার চেষ্টা করছি। যারা টিন নিয়েছে তারা কর দিচ্ছে কি না সেটাও দেখা হচ্ছে। সেই সমস্যাগুলো দেখা দরকার।
তিনি বলেন, আমি একটি টিম করে দিয়েছে ই-কমার্সকে দেখার জন্য। ই-কমার্স সামনের দিকে আরও বৃদ্ধি পাবে। এটাকে আমাদের এখন থেকেই দেখা দরকার। তবে গ্লোবালভাবে এটাকে মোকাবিলা করা খুব চ্যালেঞ্জ। এটার বিস্তার অনেক তাই এটাকে সঠিকভাবে ধরাও কঠিন।
বাজেট আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্স মুনতাসির কামাল, পিডাব্লিউসির ম্যানেজিং পার্টনার মামুন রশীদ ও ডিরেক্টর ইয়ামেন জাহাঙ্গীরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত