
কোনো ধরনের ইট, পাথর কিংবা লোহা সাদৃশ্য বস্তু নয়। শুধুমাত্র বাঁশ,গোল পাতা আর ছন দিয়ে নির্মাণ করা হয়েছে অবকাঠামো। পর্যটদের হৃদয়ে প্রাকৃতিক অনুভতি ছুঁয়ে দিতে হরেক রকম রং আর ফুল গাছ দিয়ে সাজিয়ে দেয়া হয়েছে চারপাশ।
আর দৃষ্টিনন্দন এই অবকাঠামোর আলোক সজ্জা দূর থেকে নজর কারতে বাধ্য করবে প্রকৃতি প্রেমীদের। যা এরই মধ্যে সারা ফেলেছে কুয়াকাটায় ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয়দের মাঝে। তাই আগন্তুকরা বলছেন, মন জুড়ানো বাঁশবাড়ি ঝিল নির্মাণের মধ্যেদিয়ে বাংলার আদিম সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক লাগোয়া পায়রা সমুদ্রবন্দরের প্রবেশ পথে শেখ হাসিনা ফোরলেন সড়কে ঢুকতেই পর্যটকদের চোখ আটকে দিচ্ছে বাঁশবাড়ি ঝিল। পানির উপরে এই বাড়ি নির্মাণের শুরু থেকেই কৌতহল ছিল মানুষের মনে। যা শুক্রবার উদ্বোধনের পরেই নতুন এক বিনোদন কেন্দ্র হিসেবে ব্যাপক সারা ফেলেছে সব বয়সীদের মাঝে। মূলত এটি সুস্বাদু কফি এবং মুখরোচক খাবার বিক্রির প্রতিষ্ঠান হলেও বাঁশবাড়ি পর্যটকদের কাছে মাত্র এক দিনেই বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। কুয়াকাটায় যাত্রা পথে প্রায় সবধরণের যানবাহন থামিয়ে এক নজর দেখতে উৎসুক মানুষ এখন ভিড় করছেন এই বাড়িতে। আর সিংহভাগ পর্যটকরা এখানে প্রবেশ করেই ক্যামেরা বন্দি করে নিচ্ছেন নিজেকে।
বরিশাল থেকে বেড়াতে আশা এক পর্যটক সরকারী কর্মকর্তা গোলাম কাদের বলেন, সপ্তাহিক ছুটিতে পরিবার নিয়ে কুয়াকাটায় যাচ্ছিলাম। পথিমধ্যে এখানে চোখ আটকে গেল। তাই পরিবারের সবাই নেমে এখানে ঢুকেছি। তবে এখানে প্রবেশ করেই আমার সন্তানেরা মনমুগ্ধকর পরিবেশে উল্লাসে মেতেছে। এমনকি আমি নিজেও মুগ্ধ হয়েছি এখানের সাজসজ্জা দেখে।
ঢাকা থেকে আসা পর্যটক বিথি জানান, কুয়াকাটায় ভ্রমণ শেষে পায়রাবন্দর দেখবো বলে ফোরলেন দিয়ে যাচ্ছিলাম। কিন্তু নিচে পানি এবং বাশেঁর অবকাঠামো দেখে বিমোহিত হয়েছি। তিনি বলেন, বরিশালের কোথাও এমন দৃষ্টিনন্দন জায়গা আমার চোখে পড়েনি।
বাঁশবাড়ি ক্যাফে ঝিলের পরিচালক সৈয়দ মশিউর রহমান শিমু জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিল বাংলার ঐতিহ্য ধরে রেখে কংক্রিট ছাড়াই এমন একটা কিছু নির্মাণ করার। সেই চিন্তাধারা থেকেই প্রায় সাত হাজার বাঁশ, কাঠ, গোলপাতা এবং ছন দিয়ে এই বাড়ি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করতে হয়েছে তাকে। আর এই কাজে তার স্ত্রী আর্থিক সহযোগীতা করেছেন। এটি উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে মেহমানদের সর্বোচ্চ সেবা দেয়ার কথা জানান তিনি।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, শেখ হাসিনা ফোরলেন সড়ক সংলগ্ন এলাকায় নতুন বাঁশবাড়ি ক্যাফেতে অনেক পর্যটকরা আসতে শুরু করেছেন। আমাদের পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তায় সবসময়ই সচেষ্ট আছে।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত