
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৫৭ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। দাস্ত-এ বারচি এলাকার ওই ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থীরা থাকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালেবানরা এ হামলার ঘটনার দায় অস্বীকার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী ওই ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা প্রহরীরা তাকে হামলাকারী হিসেবে শনাক্তের পর ওই ব্যক্তি সেখানেই বোমা বিস্ফোরণ ঘটায়।
আফগানিস্তানের সরকারি বাহিনী ও দেশটিতে ক্ষমতার দখল নিতে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালানো আফগান তালেবানের মধ্যে সম্প্রতি হামলা পাল্টা হামলার ঘটনার আশঙ্কাজনক হারে বেড়েছে।
- ১বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
- ২হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৪বাংলাদেশে বিনিয়োগ চেয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি
- ৫সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার
- ৬রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার
- ৭‘নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের’
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
- ১মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ২বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৩প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৬অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৭এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৮ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান





পাঠকের মতামত