
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. কামরুল আলম (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল আলম উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো. খোরশেদ আলমের পুত্র। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাড়ির অদূরে (বড়তাকিয়া বাইপাস এলাকায়) একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরলেন কামরুল আলম। এ সময় একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল আউয়াল জানান, সকাল আনুমানিক ৮টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে সড়কের পাশে হেঁটে বাড়ি ফিরছিলেন কামরুল আলম। এ সময় একটি দ্রুতগতির বাস কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি তাতে চাপা পড়ে গুরুতর আহত হন। এসময় আহত হয় বাসে থাকা যাত্রীরাও। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কামরুল আলমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, মো. কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কাভার্ডভ্যান ও বাস জব্দ করে পুলিশ হেফাজতে রাখা আছে
এএন
- ১সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ২বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৩হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৫মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৮রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ





পাঠকের মতামত