
ঘূর্ণিঝড় আম্ফানের পর থেকে দেশে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি লেগেই আছে। ফলে প্রতিদিনই হচ্ছে ঝড়-বৃষ্টি। তবে কালবৈশাখীর এই শক্ত অবস্থান আর মাত্র তিনদিন থাকতে পারে। তারপর থেকে এটা দুর্বল হয়ে আসবে। অন্যদিকে যে মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষা শুরু হয়, সেই বায়ু বাংলাদেশের দিকে এগোতে থাকবে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষাকালের বৃষ্টি শুরু হবে।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এ বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘নর ওয়েস্টার (কালবৈশাখী) এখন শক্তিশালী অবস্থায় আছে। ২৯, ৩০ ও ৩১ মে পর্যন্ত এটা জোরালো থাকতে পারে। তারপর ১ জুন থেকে নর ওয়েস্টার সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হবে। সেই সঙ্গে মনসুন (মৌসুমি বায়ু) এগোতে থাকবে।’
তিনি বলেন, ‘এখন মৌসুমি বায়ু আন্দামান সাগর এলাকায় আছে। এই মৌসুমি বায়ু স্বাভাবিক প্রক্রিয়ায় ১ জুন কক্সবাজার অঞ্চলে থাকার কথা ছিল। তবে এবার সেটা অল্প কয়েকদিন দেরি হতে পারে। মনসুন আসার পরে আবার বৃষ্টিপাত শুরু হবে। সেটা বর্ষার বৃষ্টি। অর্থাৎ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে।’
জুনের প্রথম সপ্তাহের আবহাওয়ার বিষয়ে এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘আকাশ মেঘলা থাকতে পারে। তাপমাত্রা এখন যেমন আছে, তেমনই থাকতে পারে।’
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত