
কুড়িগ্রাম প্রতিনিধি
সাংবাদিকদের অধিকার আদায় ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবিতে কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক ও প্রধান বক্তা ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজহারুল মান্নান।
সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী ও ট্রেজারার মমিনুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পেশাদারিত্বের মনোভাব নিয়ে সাংবাদিকতা করা উচিৎ। কারুর লেজুড়বৃত্তি করে দলবাজি করে সাংবাদিকতা সম্ভব নয়। সমাজের দর্পণ হিসেবে সমাজের সকল সংগতি, অসংগতি তুলে ধরাই সাংবাদিকদের কাজ। আর এ কাজ করতে গিয়ে সাংবাদিকদের নিগৃহীত নিপীড়িত হতে হয়। এমনকি জীবন দিতে হয়।
সম্প্রতি গাজীপুরে একজন সাংবাদিককে নিপীড়ন ও একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে দেশের রাজনীতিবিদ, প্রশাসন ও সাংবাদিকদের কাজ করতে হবে। তাই সকল সাংবাদিককে একত্রিত ও একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের পাওনা দাবীদাওয়া তুলে ধরে তা আদায় করে নিতে হবে। আর দাবি আদায়ের জন্য নিজেদের ভেদাভেদ ভুলে একই প্লাটফর্মে কাজ করতে হবে। তবেই সাংবাদিকতার নীতিমালা গঠন করা সম্ভব হবে যার মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আলোচনা শেষে বাংলা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে আহ্বায়ক ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এম জি
- ১কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ২ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৪শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৮বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৯টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ১০বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত