
জলের মধ্যে ডুবে যাচ্ছিল একটি ক্যাঙারু। প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল সেটি। দূর থেকে সেই দৃশ্যই দেখতে পান এক টহলরত পুলিশকর্মী। আর দেখা মাত্রই ছুটে যান অবলা প্রাণীটির কাছে। কুমির থাকা জলের মধ্যে উদ্ধার করেন ছোট্ট ক্যাঙারুটিকে। সম্প্রতি সেই ভিডিয়োই ভাইরাল হয়ে পড়ল সমাজ মাধ্যমে। ভিডিয়োটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বার্কটাউন নামক একটি অঞ্চলের। কুইন্সল্যান্ড পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিয়োটি। ক্যাপশনে ছিল একটি বড় সতর্কবার্তাও।
ঠিক কী হয়েছিল ওই দিন? অস্ট্রেলিয়ার এই অংশটিতে সম্প্রতি বন্যা হওয়ায় ভেসে যায়। সেই বন্যা দুর্গত এলাকাতেই টহল দিচ্ছিলেন একজন পুলিশ অফিসার। বোটে করে টহল দিচ্ছিলেন যেই এলাকায়, সেখানে রীতিমতো কুমিরের ভয়। সেই জলেই হঠাৎ একটি ক্যাঙারুর বাচ্চাকে দেখতে পান ওই পুলিশ অফিসার। দেখামাত্রই বোট নিয়ে এগিয়ে যান তার কাছে। জল থেকে তুলে আনেন ক্যাঙারুটিকে। এরপর ডাঙার দিকে ঘুরিয়ে নেন বোটের মুখ।
মাঝে একবার তাকে বলতে শোনা যায়, খুঁচিও না। ক্যাঙারুর নখ দেখেই সে কথা বলেন তিনি। শেষে ডাঙার কাছাকাছি এলে জলে নেমে শুকনো জায়গার দিকে এগিয়ে যান তিনি। সেখানে গিয়ে তাকে ছেড়ে দেন ওই আধিকারিক। ভিডিয়োটিতে দেখা যায়, লাফাতে লাফাতে এগিয়ে যাচ্ছে ক্যাঙারুটি। বেশ কিছুটা গিয়ে মাঝপথে হঠাৎ দাঁড়িয়েও পড়ে সেটি। পিছন ফিরে একবার দেখে তার উদ্ধারকারীকে। যেন নীরবে ধন্যবাদ জানায় পুলিশ অফিসারকে।
ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি কুমির নিয়ে সতর্কবার্তাও প্রচার করা হয় কুইনসল্যান্ড পুলিশের তরফে। শেয়ার করার পরে পরেই বিপুল পরিমাণ লাইক ও কমেন্টে ভরে ওঠে ভিডিয়োটি। পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা। কুমিরের মুখ থেকে অবলা প্রাণীকে বাঁচানোর জন্য তাঁকে বাহবা দেন অনেকে।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত