
মাদকমুক্ত, সুস্থ ও সবুজ সমাজ গঠনের প্রত্যয়ে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় কুষ্টিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, দেশের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, “আমরা চাই কুষ্টিয়াকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করতে। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই সবাইকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার বিকল্প নেই। এ লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে, যাতে যুবসমাজ খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারায় অভ্যস্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য বশিরুল আলম চাঁদ ও অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, পৌর বিএনপির সভাপতি এ. কে. বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমতিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন ইমতিয়াজ তারিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির শুরুতেই জেলা পরিষদের উদ্যোগে পৌর ১৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
সমাবেশ শেষে জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সুধীজনদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্টাম্প, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
টিআর
- ১পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ২কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৩জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৫মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৬পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৭সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ১০নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৬প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৭নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৮চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ১০ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন





পাঠকের মতামত