প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫ ২:১১ পিএম , আপডেট: মার্চ ২৮, ২০২৫ ৩:০৩ পিএম

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় চাল গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভাড়তি করা হয়েছে।

নিহতরা হলো কুষ্টিয়া শহরের গোশালা সড়কের আবদুল কাদেরের স্ত্রী ইতি খাতুন (২৬) ও সন্তান আহনাফ (৩)। আবদুল কাদেরর বাড়ী কুষ্টিয়ায়। বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখান থেকে ভোরে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের শহরতলীর ত্রিমোহনী বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদের ছুটিতে আবদুল কাদের মোটরসাইকেলে স্ত্রী–সন্তানকে নিয়ে বগুড়া থেকে কুষ্টিয়া শহরের বাড়িতে ফিরছিলেন। ভোরে তাঁরা বগুড়া থেকে রওনা হন। সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরের প্রবেশমুখ ত্রিমোহনী মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলে আহনাফ ও তার মা ইতি খাতুনের মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়া শহরে বাড়ি ফিরছিলেন। নিহতদের মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...