
কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে কৃষি অন্যতম প্রধান খাত। কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকের কল্যাণ ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব।
‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’ উপলক্ষে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার (১১ ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ সিড কংগ্রেস ২০২৩’ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সোনার বাংলা বিনির্মাণে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি উপকরণে ভর্তুকি ও প্রণোদনা দেওয়াসহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। সরকারের উদার নীতি ও কৃষিবান্ধব কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ এরই মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতেও সক্ষম হয়েছে।
কৃষি উৎপাদনে উন্নত জাতের বীজের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে আবদুল হামিদ বলেন, বীজ শিল্প উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা কৃষির অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে।
তিনি বলেন, আধুনিক বীজ প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন। বর্তমানে দেশে হাইব্রিড ধান ও সবজি উৎপাদন ক্রমশ বেড়ে চলছে। তবে হাইব্রিড বীজ ব্যবহারের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য ও কৃষকের স্বার্থকে বিবেচনায় আনা জরুরি।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সিড কংগ্রেস কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করবে ও উন্নতমানের বীজ ও বীজভিত্তিক প্রযুক্তি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ১জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ৪বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ৮আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ৯প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ১০মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৩চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৪ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৫বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৬চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৯চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ১০অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা





পাঠকের মতামত