
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ৪ মাসে রেমিট্যান্স সংগ্রহ ১২,৫২০ কোটি টাকার সাফল্য অর্জিত হয়েছে। চমকপ্রদ সাফল্য ডলার হিসেবে প্রায় ১,০৩০ মিলিয়ন বা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। রেমিট্যান্স সংগ্রহের দিক বিবেচনায় সব সরকারি ব্যাংকের মধ্যে প্রথম এবং সকল ব্যাংকের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে কৃষি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসের (জুলাই-অক্টোবর) প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের তথ্যে বিকেবির এমন অবস্থান উঠে এসেছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে জানা যায়, চলতি অর্থ বছরের প্রথম চার মাসে রেমিট্যান্স সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২,৫২০ কোটি টাকা (১,০৩০ মিলিয়ন মার্কিন ডলার), যা জাতীয় রেমিট্যান্স প্রবাহের প্রায় ১০.১৫ শতাংশ। এ সময়ে ব্যাংকটিতে মোট রেমিট্যান্স সেবাগ্রহীতার সংখ্যা ছিল ১৪ লাখ ৭ হাজারের বেশি।
এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে ৩রা নভেম্বর প্রর্যন্ত চার মাস ৩ দিনে মোট সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর বিপরীতে ২০২৪ সালে একই সময়ে রেমিঠ্যান্স এসেছিলো ৯.১৬ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে ১৪.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে রেমিট্যান্স প্রবাহ। এছাড়াও চলতি মাসের তিন দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি মার্কিন ডলার, আর ৩রা নভেম্বর একদিনে রেমিট্যান্স এসেছে ১১ কোটি মার্কিন ডলার।
জানা যায়, প্রেরিত রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে বেশি রেমিট্যান্স প্রেরণকারী দেশ হিসেবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশ কৃষি ব্যাংকে সর্বাধিক রেমিট্যান্স এসেছে মালয়েশিয়া থেকে। যার পরিমাণ প্রায় ৪,২৫০ কোটি টাকা যা বিকেবি’র মোট রেমিট্যান্সের প্রায় ৩৪ শতাংশ।
এছাড়া, অঞ্চলভিত্তিক রেমিট্যান্সে প্রবাহে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। বিকেবির পরিসংখ্যানে দেখা যায়, কুমিল্লা (উত্তর) অঞ্চল সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী অঞ্চল হিসেবে শীর্ষে রয়েছে, যার পরিমাণ ১৫০ কোটি ৩৩ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ঢাকা অঞ্চল বা ঢাকা জেলা ১৫০ কোটি ২১ লাখ টাকা এবং তৃতীয় স্থানে নারায়ণগঞ্জ অঞ্চল/জেলা ১৩৭ কোটি টাকা।
এদিকে, বিকেবির শাখাভিত্তিক রেমিট্যান্স আহরনের শীর্ষস্থান দখল করেছে ঢাকা জেলার একটি শাখা। শাখাভিত্তিক তালিকায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে বিকেবি’র ঢাকার শনির আখড়া শাখায় সর্বোচ্চ হিসেবে প্রায় ৮৭ কোটি টাকার রেমিট্যান্স সংগ্রহ করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ৮৪ কোটি টাকা সংগ্রহ করে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ শাখা। এবং ৩৪ কোটি টাকা সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা উত্তর এর মাছিমপুর শাখা।
রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে অবস্থানের লক্ষে কাজ করা বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বাণিজ্য প্রতিদিনকে বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষিকে প্রথমেই প্রধান্য দিয়ে থাকে। জনগণের আস্থার মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে রেমিট্যান্স সংগ্রহে এগিয়ে যাচ্ছে বিকেবি। কৃষি ব্যাংক জনগনের আস্থা অর্জনে আগামীতেও সর্বোচ্চ সহযোগিতা করবে।
বাংলাদেশ ব্যাংকের মূখপাত্র আরিফ উদ্দিন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, রেমিট্যান্স এখন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। এর প্রবাহ উর্ধ্বমূখী রয়েছে। বাংলাদেশ ব্যাংক এই ধারা কার্যকরের জন্য বিভিন্ন প্রনোদোনামূলক পদক্ষেপ গ্রহন করেছে।
তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রবাসীগন মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে ছিলো সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। হুন্ডিতে রেমিট্যান্স আসা বন্ধ করা নিয়ে বাংলাদেশ ব্যাংক জোড়ালো ভাবে কাজ করছে বলে জানান তিনি।
এএ
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত