প্রকাশিত: জুন ১২, ২০২৪ ১০:৫০ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জমি ক্রয়ের অনুমতির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১১ জুন কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। প্রধান কার্যালয়ের জন্য রাজধানীর বেরাইদে নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে ৩ বিঘা (৬০ কাঠা) জমি ক্রয় করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। প্রতি কাঠা জমির দাম পড়বে এক কোটি ৮০ লাখ টাকা। সব মিলিয়ে মোট জমির দাম দাঁড়াবে ১০৮ কোটি টাকা। মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স, ও রেজিস্ট্রেশন ফির খরচের বাইরে।

বুধবার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ জুন অনুষ্ঠিত ব্যাংকের ২৫ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের ...

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...