
সম্প্রতি বিদেশ সফর শেষে দেশে ফেরার পর বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় পুলিশি জেরার মুখে পড়তে চলেছেন মালয়েশিয়ার বৃক্ষরোপণ শিল্প ও পণ্যমন্ত্রী মো. খাইরুদ্দিন আমান রাজালি। বুধবারই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে স্থানীয় পুলিশ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত ৭ জুলাই তুরস্কে ব্যবসায়িক সফর শেষে মালয়েশিয়া ফেরেন মন্ত্রী খাইরুদ্দিন আমান। তবে ফেরার পর কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গ করায় এক হাজার রিঙ্গিত (২০ হাজার ৩৩৬ টাকা প্রায়) জরিমানা করা হয় তাকে। এ নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় মালয়েশীয়দের মধ্যে।
খাইরুদ্দিন আমান শুধু কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গ করেছেন তা-ই নয়, মালয়েশিয়ায় সাধারণ মানুষজনের যখন বিদেশ সফর বন্ধ তখন মন্ত্রী কীভাবে বিদেশে গেলেন তা নিয়েও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। মন্ত্রী বলে তাকে খুবই সামান্য জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে দেশটিতে।
গত জুলাইয়ে মালয়েশিয়ায় ভারতফেরত এক ব্যক্তি কোয়ারেন্টাইন না মানায় তাকে পাঁচ মাসের জেল ও ১২ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়। এমনকি ৭২ বছরের এক বৃদ্ধা কোয়ারেন্টাইনের সময় বাইরে দুপুরের খাবার খেতে যাওয়ায় তাকেও একদিনের জেল ও আট হাজার রিঙ্গিত জরিমানা গুনতে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মালয়েশীয় পণ্যমন্ত্রীর ছাড় পাওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এক্ষেত্রে কোয়ারেন্টাইন নির্দেশনা ভঙ্গের অভিযোগ ওঠায় নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী, আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী, ঘানার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রীর পদত্যাগের বিষয়টিও উল্লেখ করেছেন কেউ কেউ। সূত্র: আল জাজিরা
- ১ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ২হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৩পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৪কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৫জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৬রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ৭মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ৮পুঁজিবাজারে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন





পাঠকের মতামত