
দেশের ক্রিকেটের সেরা ১৫জনকে বাছাই করে তিন সদস্যের নির্বাচক প্যানেল পাঠিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে। কিন্তু বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই সিরিজে বাংলাদেশ দলকে দেখতে হয়েছে বাস্তবতার চরম চিত্র। তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সবদিক থেকেই কড়া সমালোচনার মুখে বাংলাদেশ দল।
দলের এমন অবস্থায় হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিজেও। তারই বাছাই করা খেলোয়াড়দের এমন পারফরম্যান্সে হতাশা ভর করেছে পুরোদমে। তবে সাবেক এই অধিনায়কের প্রত্যাশা, বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ থেকেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর রসদ পাবে।
আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, ‘এটা খুবই পেইনফুল, দুঃখজনক, হতাশার। ক্রিকেটাররা সঠিক সময়ে নিজেদের সঠিকভাবে ব্যবহার করতে না পারার ব্যর্থতাটা… বিপুল সংখ্যক দর্শক ক্রিকেট অন্তঃপ্রাণ। অনেকেই সাংঘাতিকভাবে হতাশ। পারফরম্যান্সও করেছে হতাশাজনক।’
বিশ্বকাপের আগে ঘুরে দাঁড়াবে দল দাবি লিপুর। বিশেষ করে দুই প্রস্তুতি ম্যাচে ভালো উইকেটে খেলা নিয়ে আশাবাদী তিনি, ‘আমরা সময় পাব। প্রস্তুতি ম্যাচও খেলব। প্রত্যেক খেলোয়াড়, দল, দেশ, মানুষ আশা রাখছে দল যেন ভালো করে। এই প্রত্যাশা থাকবে। আমার বিশ্বাস, যে কয়দিন ট্রেনিংয়ের সুযোগ পাব সাথে দুটি ওয়ার্ম আপ ম্যাচ, সেখানে ভালো উইকেটে খেলার সুযোগ পাব। আমার বিশ্বাস তারা আস্থার জায়গা ফিরে পাবে।’
লিপুর ভাষ্য, ‘ফর্ম যথেষ্ট ভালো নাও হতে পারে তবে আস্থার জায়গা অর্জন করতে পারবে। যদিও প্রতিপক্ষ ভারত, অনেক শক্তিশালী দল। তারপরও যে দুই ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ আছে সেই দুই ভেন্যুতেই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাব। এই ভেন্যুর চেয়ে অনেক ভালো উইকেট হবে।’
যুক্তরাষ্ট্র সিরিজে ব্যর্থ হলেও লিপুর চোখ বিশ্বকাপের দিকেই, ‘আমরা কেউ আশা করিনি দলটাকে এমন পরিস্থিতি দিয়ে সফর শুরু করতে হবে। তবে এটাই বাস্তবতা। সিরিজ শেষে ১২ দিনের মতো সময় থাকবে। ফলাফল যা-ই হোক দ্রুত এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। তারা জানে, বিশ্বকাপে দল ভালো করলে এটা অতীত স্মৃতি।
এসকে
- ১বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ২খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৩ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৫গভীর রাতে আড়িয়াল খাঁয় ড্রেজার, ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছে অর্ধশত পরিবার
- ৬সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন
- ৭মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ৮সূচকের পতনে চলছে লেনদেন
- ৯হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ১০ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা





পাঠকের মতামত