
রাজশাহীর তরুণ ক্রিকেটার সজীবুল ইসলাম (২২) আত্মহত্যা করেছেন। তিনি ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই তালিকায় থাকা ক্রিকেটার। তাঁর পরিবারের দাবি, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটের তালিকায় নাম না থাকার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন তিনি। সজীবুলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলাতে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানিয়েছেন, কাল রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন ২২ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার। সোমবার সকালে বাবা মোরশেদ আলী সজীবকে খুঁজে পান তাঁর ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায়। পরে পুলিশ সকাল ১০টার দিকে দরজা ভেঙে সজীবের লাশ উদ্ধার করে।
তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলোয়াড় ড্রাফটে সুযোগ না পাওয়ায় হতাশ ছিলেন সজীব। সে হতাশা থেকেই নাকি আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের অনুরোধে সজীবের লাশের ময়নাতদন্ত হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের অনুমতি দেয়।
বাংলা ট্র্যাক একাডেমির প্রধান নির্বাহী ও প্রধান কোচ এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ জানান,
২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগে উত্তরা স্পোর্টিংয়ের হয়ে দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন সজীব। অভিষেকে শেখ জামালের বিপক্ষে ৬১ রানে অপরাজিত ছিলেন সজীব।
জাতীয় দলের সাবকে এই অধিনায়াক আরো জানান, স্বভাবে খুবই ভদ্র ও বিনয়ী ছিলেন সজীব। ‘ওর (সজীবের) পরিবার অত সচ্ছল নয়। খেলে যেই টাকা পায়, সেই টাকা দিয়ে নিজেই একটা পাকা উইকেট বানিয়েছিল সে। আমাকে বলছিল উইকেটের কথা। আমি বলেছিলাম, ভালো করেছিস। কদিন আগেই রাজশাহীতে গিয়েছিলাম। দেখা হয়েছিল ওর সঙ্গে।’
- ১চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ২গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৩ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৪৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৫ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৯অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১০ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত