
গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে। তবে দেশের ভেতর বেড়েছে। ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৭৯ কোটি ৩ লাখ টাকা খরচ করেছিল। আর পরের আগস্ট মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ৪৪৩ কোটি ৩ লাখ টাকা। সেই হিসাবে আগস্ট মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন কমেছে ৩৬ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের আগস্ট মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৭৭ কোটি ৬ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যে ৪৬ কোটি ৮ লাখ টাকা, থাইল্যান্ডে ৪৭ কোটি ৯ লাখ টাকা, সিঙ্গাপুরে ৩৯ কোটি ৫ লাখ টাকা, মালয়েশিয়ায় ২৯ কোটি ১ লাখ টাকা, ভারতে ৩১ কোটি ৮ লাখ টাকা, নেদারল্যান্ডে ২০ কোটি, সৌদিতে ১৫ কোটি, কানাডায় ২২ কোটি, ইইউএতে ১৩ কোটি, অস্ট্রেলিয়ায় ১৪ কোটি, আয়ারল্যান্ড ১৪ কোটি ও অন্যান্য দেশে ৬৯ কোটি টাকা খরচ হয়েছে।
বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে আসার কারণ প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারে পরিবর্তন আসার পর আওয়ামী লীগ সমর্থিত রাজনীতিবিদ, ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ফলে তাঁদের সব ধরনের কার্ড ব্যবহার বন্ধ হয়ে গেছে। দেখা গেছে, ব্যাংক হিসাবে টাকা জমা থাকলেও বিদেশে সেই অর্থ তাঁরা খরচ করতে পারছেন না।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য মতে, জুলাই মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ১৮৮ কোটি টাকা। আর পরের আগস্ট মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ১৮৩ কোটি ৫ টাকা। সেই হিসাবে আগস্ট মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৫ কোটি টাকা।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৪১ কোটি টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ১৯ কোটি টাকা খরচ করেছেন। তৃতীয় অবস্থানে রয়েছেন ভারত। দেশটির নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৬ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেশি হয়েছে। জুলাই মাসে দেশের ভেতর খরচ হয়েছিল ৩ হাজার ৮৩ কোটি টাকা। আর পরের আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৩ হাজার ১৪৪ কোটি টাকা। সেই হিসাবে আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর বেশি খরচ হয়েছে ৬১ কোটি টাকা।
এএ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ৬জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ৭মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ১০যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ১‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ২ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ৩চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৪শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৫নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৬পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৭ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৮প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৯শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত