
গত সেপ্টেম্বর এবং অক্টোবরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়লেও পরের মাস নভেম্বরে কমেছে। দেশের ভেতর এবং বাইরে কমেছে লেনদেন। তবে দেশে বিদেশিদের কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। নভেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে লেনদেন কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া দেশের বাইরে কমেছে ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর বাংলাদেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৫৬ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে দেশের ভেতর ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি টাকা। আর এর পরের মাস নভেম্বরে হয়েছে ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরে কার্ডে লেনদেন কমেছে ৭৩ কোটি টাকা।
এর মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১ হাজার ৩৩৩ কোটি, খুচরা দোকানে ৪০৬ কোটি, ইউটিলিটি বাবদ ২৪৬ কোটি, নগদ উত্তোলন ১৯৬ কোটি, ফার্মেসিতে ১৬৪ কোটি, কাপড় কেনায় ১৪৮ কোটি, ফান্ড স্থানান্তর ৭৫ কোটি, পরিবহনে ৯৮ কোটি, বিজনেস সার্ভিস ৫৭ কোটি, প্রফেশনাল সার্ভিস ২১ কোটি ও সরকারি সেবায় ৪৩ কোটি টাকা।
এছাড়া, দেশের ভেতর নভেম্বরে ভিসা কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ১ হাজার ৯৭৮ কোটি টাকা, মাস্টার কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৫১৫ কোটি টাকা, অ্যামেক্সের মাধ্যমে খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা, ডিনার্সের মাধ্যমে খরচ হয়েছে ২ কোটি টাকা ও কিউক্যাশ প্রোপ্রাইটরের মধ্যে খরচ হয়েছে ১ কোটি টাকা।
সারা বিশ্বেই দিন দিন জনপ্রিয় হচ্ছে এই মাধ্যমটি। ২০২৭ সালের মধ্যে দেশে সামগ্রিক লেনদেনের তিন-চতুর্থাংশ ক্যাশলেস করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল এবং নন-ফাইন্যান্সিয়াল ব্যাংক বিভিন্ন অ্যাপ এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করছে। মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি ও ডিজিটাল করার জন্য কার্ড অনস্বীকার্য। ক্যাশ রিসাইক্লিং মেশিনে (সিআরএম) রেকর্ড টাকা লেনদেন হচ্ছে। পয়েন্ট অব সেলসের (পিওএস) মাধ্যমেও মানুষ আগের চেয়ে বেশি কেনাকাটা করছেন।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, গত নভেম্বরে মাসে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৪৩১ কোটি টাকা। যেটা অক্টোবরে ছিল ৪৯৮ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বর মাসে কমেছে ৬৭ কোটি টাকা।
বিদেশে খরচের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১২৫ কোটি, খুচরা দোকানে ৭৬ কোটি, নগদ উত্তোলন ২০ কোটি টাকা, ফার্মেসিতে ৪৫ কোটি টাকা, কাপড় কেনায় ৩৪ কোটি টাকা, পরিবহনে ৩৯ কোটি টাকা, ব্যবসায় সেবা বাবদ ৩১ কোটি টাকা, সরকারি সেবায় ২০ কোটি টাকা, প্রফেশনাল সার্ভিস ২৪ কোটি টাকা ও ইউটিলিটি বাবদ ১৩ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন যুক্তরাষ্টে ৬৮ কোটি টাকা। এর পর ভারতে ৪৭ কোটি টাকা ও থাইল্যান্ডে ৪৬ কোটি টাকা। এই তিন দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছেন সিঙ্গাপুরে ৩৮ কোটি, যুক্তরাজ্যে ৩৪ কোটি ও ইইউএইতে ১৫ কোটি টাকা। এছাড়া, কানাডায় ২০ কোটি, সৌদিতে ২০ কোটি, মালয়েশিয়ায় ২৫ কোটি, আয়ারল্যান্ডে ১২ কোটি, অস্ট্রলিয়ায় ১২ কোটি ও অন্যান্য দেশে ৭১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২০২ কোটি টাকা। এর আগের মাস অক্টোবরে যেটা ছিল ১২৯ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরে বেড়েছে ৭৩ কোটি টাকা।
বিদেশি নাগরিকদের মধ্যে মার্কিন নাগরিকরা খরচ করেছে ৫৪ কোটি টাকা, যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছে ১৯ কোটি, ভারতের নাগরিকরা খরচ করেছে ১৯ কোটি, অস্ট্রলিয়ানরা খরচ করেছে ৭ কোটি, কানাডার নাগরিকরা খরচ করেছে ৪ কোটি, সিঙ্গাপুরের নাগরিকরা খরচ করেছে ৬ কোটি, জাপানিরা খরচ করেছে ৫ কোটি, ইউএই’র নাগরিকরা খরচ করেছে ৬ কোটি, চীনারা খরচ করেছে ৬ কোটি এবং অন্যান্য দেশের নাগরিকরা খরচ করেছে ৫৩ কোটি টাকা
এম জি
- ১কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৩সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৪সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৫ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১০ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৮উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু





পাঠকের মতামত