
জলবায়ুসহিষ্ণু খাদ্যনিরাপত্তা নিশ্চিত এবং সেচের মাধ্যমে কৃষি ও মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) কাছ থেকে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছর মেয়াদে এই অর্থ ঋণ হিসেবে পাবে বাংলাদেশ।
‘দ্য ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ, ড্রেন ও সেচ অবকাঠামো তৈরি ও আধুনিকায়নের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে এক লাখ ১৫ হাজার হেক্টর জমিতে সেচ ও ড্রেন উন্নত করতে সহায়তা করা হবে। এত করে বন্যার কারণে ফসলের ক্ষতি ৬০ শতাংশ কমবে।
জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা এক লাখ ৭০ হাজার দরিদ্র মানুষের আয় বৃদ্ধি করতে সহায়তা করবে এই প্রকল্পটি। উপকারভোগীদের অর্ধেকই হবেন নারী।
বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, ‘জীবনধারণের জন্য বাংলাদেশের ৭০ শতাংশেরও বেশি মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। কিন্তু, জলবায়ু পরিবর্তনের কারণে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে তাদের আয় বৃদ্ধি ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি, নতুন শস্য নিয়ে পরীক্ষা এবং ফসল উৎপাদন পরবর্তী ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও উপকূল অঞ্চলে ধান ও মাছ চাষে সহযোগিতা, কোল্ড স্টোরেজ সুবিধা এবং স্থানীয় বাজার উন্নয়নেও কাজ করা হবে এই প্রকল্পের মাধ্যমে। এতে করে মাছ চাষিদের প্রায় ৪০ শতাংশ এবং ধান চাষিদের প্রায় সাড়ে সাত শতাংশ উৎপাদন বাড়বে।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম





পাঠকের মতামত