
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি দেশটির সদ্য চিরনিদ্রায় শায়িত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।
এ বিষয়ে সংস্থাটির অফিশিয়াল সংবাদ মাধ্যম সেপাহ নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জেনারেল আহমাদ বলেন, ‘ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের, বিশেষ করে শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমেরিকার অপরাধী নেতাসহ ইসলামি বিপ্লব ও প্রতিরোধ ফ্রন্টের সব শত্রুকে জেনে রাখা উচিত, এই ঐশী নেতাকে হত্যা করে তারা কখনোই প্রতিরোধের পতাকা মাটিতে নামাতে পারবে না।’
এই হত্যাকাণ্ড কখনোই ইতিহাসের স্মৃতি থেকে মুছে যাবে না উল্লেখ করে ভাহিদি জোর দিয়ে বলেন, ‘শহীদদের রক্তের প্রতিশোধ এবং হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি নিশ্চিত করা একটি চূড়ান্ত, বৈধ এবং কখনো ভুলে না যাওয়া দাবি হয়ে থাকবে।
এদিকে বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় চার মাস আগে পরিবারের চার সদস্যসহ খামেনি নিহত হয়েছেন।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত