
বাগদা/ভেনামী চিংড়ির বৈচিত্রময় মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) ফিশারিজ ট্রেনিং শ্রিম্প টাওয়ারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শেখ কামরুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক (উপ-সচিব) জিনাত আরা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি চিংড়ি ও মৎস্য খাতটি দেশের দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ রপ্তানীখাত ও দেশের আর্থিক উন্নয়নের অন্যতম উল্লেখযোগ্য অংশীদার উল্লেখ করে এ খাতের উন্নয়নে রপ্তানী উন্নয়ন ব্যুরো প্রয়োজনীয় সব কিছু করবেন বলে আশ্বাস প্রদান করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, এ খাতের সাথে ৫০ লক্ষাধিক লোক জড়িত যার অধিকাংশই নারী। অতীতে এ খাতটি দ্বিতীয় বৃহত্তম রপ্তানী খাত ছিল। অতীত সরকারের উদাসীনতা ও আমলাতান্ত্রিক জটিলতা হেতু অধিক ফলণশীল ভেনামী জাতের চিংড়ি চাষের অনুমোদন না দেয়ায় ভারতের তুলনায় চিংড়ি চাষযোগ্য জমি বেশী থাকা সত্বেও দেশ উৎপাদনে অনেক পিছিয়ে আছে।
এখন সরকার অধিক ফলনশীল ভেনামী চিংড়ির চাষের অনুমোদন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, হেক্টর প্রতি বাগদা চিংড়ির উৎপাদন যেখানে ৫০০ কেজি সেখানে ভেনামী ১৫০০০ কেজি। তিনি আশা প্রকাশ করেন সরকারের সহযোগিতায় সকল বাধা কাটিয়ে আগামীতে এ খাত হতে ৫ বিলিয়ন ডলারের সমপরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের হিমায়িত মৎস্য প্রক্রিয়াজাতকরন কারখানার চিংড়ির মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হ্যাচারী কর্মী, সাংবাদিকসহ আরো অনেকে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এসকেএস
- ১জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ২বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৩টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৪বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৫ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৬স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৭আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৮পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত