
শীত মানেই নানা স্বাদের পিঠার সমাহার। তার মধ্যে সুস্বাদু একটি পিঠা হলো দুধ খেজুর। এর মানে কিন্তু দুধে ভিজিয়ে খেজুর খাওয়া নয়। পিঠার আকৃতি দেখতে অনেকটা খেজুরের মতো হয় বলেই এর নাম দুধ খেজুর। চলুন তবে জেনে নেওয়া যাক এই পিঠা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
তরল দুধ- ৩ কাপ
ডিম- ২টি
ঘি- ১ টেবিল চামচ
ময়দা- আড়াই কাপ
সয়াবিন তেল- প্রয়োজনমতো।
সিরার জন্য
তরল- দুধ ৪ কাপ
চিনি- আধা কাপ
খেজুরের গুড়- আধা কাপ
চিনি- আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
একটি পাত্রে ৩ কাপ দুধ দিয়ে তার মধ্যে ২টি ডিম ভেঙে দিন। এবার চুলার উপর রেখে ডাল-ঘুঁটনি দিয়ে খুব ভালোভাবে ফেটে ঘি দিন। বলক উঠলে ময়দা দিয়ে মোলায়েম ডো বানান। ভালোভাবে ময়ান দিন। এবার চমচমের আকারে বানিয়ে বেতের চালনির ওপর চাপ দিতে হবে। এতে ডোয়ের উপর চালনির ছাপ পড়ে যাবে। এবার ভাঁজ করে দুই মুখ ভালোভাবে আটকে দিন। এভাবে সব পিঠা বানানো হলে ডুবোতেলে ভেজে ঠান্ডা দুধের সিরায় দিয়ে দিন।
সিরা তৈরি করবেন যেভাবে
৪ কাপ দুধ ও আধা কাপ চিনি দিন। চিনি গলে গেলে দুধ চুলা থেকে নামিয়ে গুড় দিতে হবে। এতে দুধ ফেটে যাবে না।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত