প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১ ১২:২৪ পিএম

করোনাভাইরাসের মধ্যে অর্থনীতির দুর্দিনে অনন্য নজির দেখিয়েছে বেসরকারি পদ্মা ব্যাংক লিমিটেড।
মহামারির মধ্যে যখন ব্যাংক খাতের সার্বিক খেলাপি ঋণ মার্চ থেকে জুন পর্যন্ত ৪ হাজার ৬২৮ কোটি টাকা বেড়েছে, তখন পদ্মা ব্যাংক ৫৮ কোটি টাকা ঋণ আদায় করেছে।

ব্যাংকটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, জুন শেষে ব্যাংকটির মোট ঋণ ৬ হাজার ৭০৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ৩ হাজার ৫১৯ কোটি টাকা, যা ঋণের ৬১ দশমিক ৫৫ শতাংশ। এই ঋণের প্রায় সবটাই এই ব্যাংকের পূর্বসূরি ফারমার্স ব্যাংকের। ব্যাংকটি পুনর্গঠন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করার পর থেকে অবস্থার উন্নতি হচ্ছে।

মার্চে ব্যাংকটির ঋণ ছিল ৫ হাজার ৬৫৩ কোটি টাকা। তখন খেলাপি ছিল ৩ হাজার ৫৭৭ কোটি টাকা, যা মোট ঋণের ৬৩ দশমিক ২৭ শতাংশ ছিল। তিন মাসে খেলাপি ঋণ কমেছে ১.৭২ শতাংশ।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...