
দাম বাড়ানোর পরও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না খোলা সয়াবিন ও পাম তেল। প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা বেশি দাম নিচ্ছেন খুচরা বিক্রেতারা। তবে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দরে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সমিতি। বৈঠকে দাম বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিনের দর ১৩৬ টাকা ও পামওয়েল ১১৮ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা এবং পাঁচ লিটারের দর নির্ধারণ করা হয় ৭৬০ টাকা।
রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠালবাগান ও তেজগাঁওয়ের কলোনি বাজারসহ কয়েকটি বাজারে দেখা যায়, প্রতি লিটার লুজ বা খোলা সয়াবিন তেল ১৫০ থেকে ১৫৫ টাকা এবং পামঅয়েল ১৩৮ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন নির্ধারিত দরে বিক্রি হচ্ছে। কিছু কিছু জায়গায় আগের দরেই অর্থাৎ ১৫৩ টাকায়ও পাওয়া যাচ্ছে।
নির্ধারিত দরের চেয়ে খোলা সয়াবিনের দাম বেশি কেন জানতে চাইলে কারওয়ান বাজারের একজন ব্যবসায়ী বলেন, যে দর নির্ধারণ করা হয়েছে, কোনো পাইকারের কাছে সেই দরে তেল পাওয়া যাচ্ছে না। এর চেয়ে বেশি দর দিয়ে কিনতে হয়। এ ছাড়া খোলা তেলে ঘাটতি থাকে। এ কারণে খুচরায় বেশি দরে বেচতে হয়।
- ১সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ১০এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত