
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য,বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমি সবসময় ঐক্যে বিশ্বাসী,আর তাই এই সময়ে আমাদের সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন সেটি হলো ঐক্য। মনে রাখতে হবে ঐক্য না থাকলে যতই আমরা নেতার সামনে বড় বড় স্লোগান দেই ও যত বড় মিটিং মিছিল করি সেই সংগঠন দিয়ে কখনই আদর্শ বাস্তবায়ন করা যাবে না। তার জন্যই আমাদের ঐক্যের প্রয়োজন, ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্য খালি মুখে মুখে বললে চলবে না কাজেও প্রমাণ রাখতে হবে। আমি মনে করি বিএনপির জন্য বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতা সার্বভৌমতা ফিরিয়ে আনতে হলে বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডের ঐক্যের কোন বিকল্প নেই।
সোমবার বিকেলে মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষ্যে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা নির্বাচনের কোন রোডম্যাপ তৈরি করতে পারছি না।
জনগণের পক্ষ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঠিক করে ঘোষণা করা হোক। রোডম্যাপ ঘোষণা করা হোক। যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। তখন পতিত সরকার কোনো ষড়যন্ত্র করলে তা জনগণই মোকাবিলা করবে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, যোগ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকলকে মাঠে কাজ করতে হবে। তবেই আজকের বাংলাদেশে জনগণ প্রত্যাশা করছে, এদেশে শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে একটি শান্তির নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বলেছিল বঙ্গবন্ধুর কন্যা এদেশ থেকে কখনও পালাবে না। কিন্তু আমরা দেখতে পেলাম জনরোষের কারণে ৫ই আগষ্ট তিনি দেশ ছেড়ে চোরের মত ভারতে পালিয়ে গেলেন।
পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রশীদের সভাপতিত্বে এবং মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আশরাফুজ্জামান শাহীন ও সদস্য সচিব রহমত আলী রব্বানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমীর আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম হারছেন, এনামুল হক বাবু, বিল্লাল হোসেন, সুলতান আলী, যুগ্ম আহবায়ক সাইদুল হক মুকুল, হাফিজু রহমান বাবু, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ বিশ্বাস সহ পৌর ও সকল ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে
- ১হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ২মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৩মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৪বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৫অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৬রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৯চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ১০রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৭সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত