
স্টক এক্সচেঞ্জে সরকারি সিকিউরিটিজ লেনদেনের মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে রাজধানীতে স্টক এক্সচেঞ্জ ট্রেডিং প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সমঝোতার ফলে সাধারণ বিনিয়োগকারীরা বিও আইডির মাধ্যমে সরকারি সিকিউরিটিজ কেনা-বেচা করতে পারবেন, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
পুঁজিবাজারে লেনদেনকৃত সরকারি সিকিউরিটিজের অভিহিত মূল্য হবে ১০০ টাকা, লট হবে ১ হাজারটি। অর্থাৎ ১ লাখ টাকা অভিহিত মূল্যের সরকারি প্রাইস উল্লেখ-পূর্বক সরকারি সিকিউরিটিজে কেনা-বেচা করতে পারবেন। বিক্রেতা বিক্রয়মূল্যের সঙ্গে প্রফিটও পাবেন এবং ক্রেতা বা বন্ডহোল্ডার কুপন ডেটে কুপনের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে বিইএফটিএর মাধ্যমে জমাতে পারেন। ফলে ক্রেতা-বিক্রেতার কারো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না।
স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ তালুকদার বলেন, পুঁজিবাজার এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রক সংস্থা সম্মিলিতভাবে কাজ করলে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির আরও উন্নতি হবে।
তিনি বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির যৌথ পদক্ষেপকে একত্রে কাজ করার একটি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেন। সরকারি সিকিউরিটিজ সেকেন্ডারি লেনদেন স্টক এক্সচেঞ্জ প্লাটফর্মে করার মাধ্যমে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট তৈরি হবে। পুঁজিবাজারের বাজার মূলধন অনেকাংশের বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
রউফ তালুকদার বলেন, একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে উঠলে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমে আসবে। মন্দ ঋণও কমে আসবে। বর্তমানে জিডিপির রেশিও তুলনায় ১৬ শতাংশ বাজার মূলধনকে দ্বিগুণ করা সম্ভব হবে।
স্মারক সই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সলীম উল্লাহ, বিএসইসি কমিশনার অধ্যাপক শেখ সামসুদ্দিন আহমেদসহ অর্থ মন্ত্রণালয়,বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, সিএসই ও সিডিবিএলের কর্মকর্তারা।
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৬শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৮সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু





পাঠকের মতামত