
গরমে ত্বকের সুরক্ষা নিয়ে যত চিন্তা। সূর্যের আলো যাতে ত্বক স্পর্শ করতে না পারে, বাইরে বেরোনোর আগে তার জন্য এক প্রকার যুদ্ধকালীন প্রস্তুতি চলে। সানস্ক্রিন মাখা থেকে মুখে ভাল করে স্কার্ফ জড়িয়ে নেয়া— প্রস্তুতি এক বিন্দু ত্রুটি থাকার জো নেই।
অথচ এত কিছুর মধ্যে বাদ থেকে যায় পা। গরমের প্রভাব কি পায়ের উপর পড়ে না? নিশ্চয় পড়ে। ত্বকের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পা। কারণ এই গরমে পা ঢাকা জুতো পরতে চান না অনেকেই। খোলামেলা জুতো পরার ফলে ধুলোময়লা তো বটেই, এমনকি পায়ের ত্বকে পুরু ট্যান পড়ে যাচ্ছে। সেই সঙ্গে শক্ত হয়ে যাচ্ছে গোড়ালি। অত্যাধিক শুষ্ক হয়ে গিয়ে পা ফাটতেও শুরু করে দেয়। তাই ত্বকের পাশাপাশি পায়েরও যদি যত্ন নেয়া জরুরি।
ত্বকের যত্নের পাশাপাশি পায়ের যত্ন যেভাবে:
১) বাইরে থেকে ফিরে হালকা গরম পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। এতে নখের কোণে জমে থাকা ময়লা সব ধুয়ে যাবে। জলে যদি একটু লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন, ট্যানও উঠে যায়।
২) ময়েশ্চারাইজার ব্যবহার করুন পায়ের ত্বকেও। পায়ের ত্বক অত্যাধিক শুষ্ক হয়ে যাওয়ার কারণে নানা সমস্যা দেখা দেয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে ভাল করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পেট্রোলিয়ামজাত প্রসাধনীও ব্যবহার করতে পারেন।
৩) পায়ের ত্বকেও স্ক্রাবিং জরুরি। এতে ত্বকের দাগছোপ, ট্যান একেবারে নিমেষে উঠে যায়। বাড়িতেই স্ক্রাব করে নিতে পারেন। এক্ষেত্রে কফি এবং মধু বেশ কার্যকরী হবে।
৪) দিনের বেলা বাইরে গেলে চেষ্টা করুন পা ঢাকা জুতো পরার। তাতে পা অনেক বেশি সুরক্ষিত থাকবে। সহজে ট্যান পড়তেও পারবে না। আবার ধুলোবালি থেকেও দূরে থাকবে পা।
৫) বাড়ি ফিরেই আগে গোসলটা সেরে ফেলবেন। গোসল না করুন অন্তত পা ধুয়ে নেয়া জরুরি। কারণ পা সবচেয়ে বেশি ঘামে। ফলে ঘাম জমে জমে নানাধরনের সংক্রমণের ঝুঁকিও বাড়তে থাকে। বেশি ঘামলে পায়ের ত্বকও কুঁচকে যায়। তাই পা সব সময় শুষ্ক রাখা জরুরি।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত