জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫ ২:৫২ পিএম

নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন মহোদয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, মোট ২০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তিনজন  নাছিম আলী (১৯), হৃদয় আলী (২৬) ও এনামুল খান (৩৭) তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

ব্রহ্মপুত্রের অব্যাহত নদীভাঙনের করাল গ্রাস থেকে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নসহ বিস্তীর্ণ চরাঞ্চলকে রক্ষায় কুড়িগ্রামের উলিপুরের ...

বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে দীর্ঘ দুই যুগেরও বেশি ...