
সদ্য বিদায়ী এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তবে কার্যরত ৮টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকও রয়েছে। বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ ব্যাংকের মাসিক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, স দ্য সমাপ্ত মাসে ৮টি ব্যাংকে কোনো রেমিট্যান্স পৌঁছায়নি। এর মধ্যে ১টি করে রাষ্ট্রীয় ও বিশেষায়িত ব্যাংক এবং ৩টি করে বেসরকারি ও বিদেশি ব্যাংক রয়েছে।
গত মাসে রাষ্ট্রায়ত্ত্ব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক ও আইসিবি ইসলামি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি।
এছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও কোনো রেমিট্যান্স পৌঁছায়নি।
আলোচ্য এপ্রিলে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ২১ কোটি ১২ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭২ কোটি ৮০ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে পৌঁছেছে ৬৪ লাখ ৮০ হাজার ডলার।
গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। আগের মাসে (ফেব্রুয়ারি) পৌঁছেছিল ২১৬ কোটি ৬০ লাখ ডলার। চলতি ২০২৩-২৪ অর্থবছরে যা ছিল সর্বোচ্চ। আর গত জানুয়ারি এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ৩রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ
- ৪নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ৫কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৬সোমবার স্পট মার্কেটে যাচ্ছে ফনিক্স ফাইন্যান্স
- ৭ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি
- ৮হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- ৯সূচকের পতনে চলছে লেনদেন
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৯দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন





পাঠকের মতামত