
পবিত্র ঈদুল আজহার ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকদের এখনই কর্মস্থলে ফিরে না আসার জন্য অনুরোধ জানিয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনের সভাপতি ফারুক হাসান শনিবার এক সাংবাদমাধ্যমের কাছে শ্রমিকদের প্রতি এ অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে বিজিএমইএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আগামীকাল রোববার থেকে কারখানা খুলে দেওয়ার খবরে অনেক শ্রমিক কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। ফেরিতে এবং মহাসড়কে বিভিন্ন পয়েন্টে শহরমুখী শ্রমিকরা ভিড় করছেন। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শহরে ফিরতে বিড়ম্বনার মধ্যে পড়েছেন তারা। এ খবরের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের শহরে না ফেরার অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি।
শনিবার দুপুর ২টায় ফারুক হাসান আরও বলেন, লকডাউন প্রত্যাহারের আগে কোনো শ্রমিক কাজে যোগদান করতে না পারলে তাদের চাকরি যাবে না। সরকার লকডাউন প্রত্যাহার কিংবা শিথিল করলে শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করবে। এতে কোনো ধরনের সমস্যা হবে না। সংগঠনের পক্ষ থেকে এই নিশ্চয়তা দিচ্ছেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, যারা ঈদে গ্রামে যায়নি তাদের নিয়েই আপাতত উৎপাদন কার্যক্রম চালানো হবে।
- ১আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ২বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৩লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৪সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৫মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৭বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ৮ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ৯দায়িত্বে অবহেলার কারণে চাঁদপুরের সিভিল সার্জনকে তাৎক্ষনিক বদলির নির্দেশ
- ১০দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন করতে হাইকোর্টের রুল
- ১আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ২সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৩চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৪সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৮হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৯শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত