
নিজের ঘরের মাঠ অ্যান্ডফিল্ডে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বের ফিরতি লেগের ম্যাচে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে ধরাশায়ী হলো দ্য রেড শিবির। হারের পরও শেষ আটে জায়গা করে নিয়েছে দলটি।
ইন্টার মিলানের মাঠ থেকে প্রথম লেগের ম্যাচে ২-০ গোলের জয় ছিনিয়ে এনেছিল অল রেডরা। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে ইউরোপের সেরাদের আসরের শেষ ষোলতে পৌঁছে গেছে লিভারপুল। আর তাই শেষ ম্যাচে জিতেও হতাশায় ডুবেছে ইন্টার।
প্রথমার্ধে মলিন থাকলো দুই দলই। দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করলেন লাউতারো মার্টিনেজ। সম্ভাবনা জাগল নাটকীয়তার। কিন্তু অ্যালেক্সিস সানচেজের লাল কার্ডে সেটাও শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত লিভারপুলের মাঠে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ইন্টার মিলানকে। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে চলে গেছে ইয়্যুর্গেন ক্লপের দল।
গত মাসে রবার্তো ফিরমিনো ও মোহাম্মদ সালাহের গোলে জয় পায় লিভারপুল। এই লেগের শুরুতেও দুই দলের ফুটবলাররা ছিলেন বিবর্ণ। স্বাগতিকরা কয়েকটি আক্রমণ করলেও সেসব আটকে গেছে পোস্ট ও ক্রসবারে লেগে।
এর মধ্যেই ৬০ মিনিটে অ্যালেক্সিস সানজেচের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে গোল করেন মার্টিনেজ। এই গোলের ১০৭ সেকেন্ড পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান সানচেজ। শেষ অবধি ওই ১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইন্টারকে।
ফিরতি লেগের ম্যাচে ইন্টার মিলানকে একমাত্র জয়সূচক গোলটি উপহার দেন লাউতারো মার্টিনেজ। তার গোলে অ্যাসিস্ট করেন অ্যালেক্সিস সানচেজ। কিন্তু দুর্ভাগ্য দুই মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সানচেজ।
- ১বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ২হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৩গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৮জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৯কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত