
সেখানকার মাটি নোনা আর পানি মিঠা। হরিণ থেকে কুমির— সবের দেখা মেলে জায়গাটিতে। সুন্দরী। হেঁতাল, গরান সব গাছও পাবেন এক জায়গায়। বলছিলাম পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কথা। বাংলাদেশ থেকে তো সহজেই ভ্রমণ করা যায়, চাইলে কলকাতা ভ্রমণে গিয়েও ঘুরে আসতে পারেন অসাধারণ এই জায়গাটি থেকে।

শিয়ালদহ থেকে ট্রেনে ক্যানিং গিয়ে সেখান থেকে সোনাখালি বা গদখালি পৌঁছে তারপর জলপথ ধরে যাওয়া যায় সুন্দরবন। চাইলে সোনাখালি, গদখালি, ধামাখালি পৌঁছনো যায় সড়কপথে।
তবে ভ্রমণের পুরো মজা পেতে চাইলে পানিপথে সুন্দরবন ভ্রমণ করবেন। এটিই হবে পুরো ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। সারাদিন নদী ও নদীজলের মুগ্ধ সঞ্চরণ, নদীবাতাসের স্নিগ্ধ প্রবাহ, ঘন উতল সবুজের অতুল সমারোহ মুগ্ধ করবে আপনাকে! উজ্জ্বল রোদের দিনে সুন্দরবনের দৃশ্য মনে থাকবে দীর্ঘদিন।
এই ভ্রমণে বন্যপ্রাণীর দেখাও মিলে যেতে পারে। সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কুমিরের দেখা পাওয়ার। বানর, হরিণ, শুকরের দেখাও মিলতে পারে। আর আছে পাখি। নানাবিধ বিচিত্ররঙা বিচিত্রকর্মা পাখির দল তাদের বর্ণে সুন্দরবনের আকাশ-বাতাস যেন উজ্জ্বল করে রাখে।

বন্যপ্রাণীর দেখা না পেলেও ক্ষতি নেই। যে কয়েক ঘণ্টা প্রকৃতির খুব কাছে থেকে শ্বাস নেওয়ার সুযোগ পাবেন তাতে আপনার মন ভরে যাবে নিশ্চিত। দুচোখ যেদিক যাবে কেবল গভীর সবুজের দেখা পাবেন। আর সেই সবুজের ফাঁকে ফাঁকে ঢুকে পড়া নীল-হলুদ জলধারা। বিস্তীর্ণ চর, সেই চরের প্রচুর ঘাস এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে যেন প্রতি মুহূর্তেই আরও ঋদ্ধ করে।
কলকাতা থেকে সুন্দরবনে ডে ট্যুর দেওয়া সম্ভব। তবে তাতে স্ট্রেস বেশি পড়বে। সবচেয়ে ভালো হয় যদি দুই রাত-তিন দিনের প্যাকেজ বেছে নেন। এতে আরামে ঘুরতে পারবেন। কিছুক্ষণ কোথাও থেমে সময় নিয়ে প্রকৃতি উপভোগ করতে পারবেন।
সুন্দরবন ঘুরতে চাইলে আগের সুন্দর পরিকল্পনা সাজিয়ে ফেলুন। গোসাবায় রবীন্দ্রস্মৃতিধন্য বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, সজনেখালির পাখিরালা, দোবাঁকি একটা সূচিতে ঘুরে নেওয়া যায়। ছোট আকারে ট্যুরে গেলে কেবল ঝড়খালি ঘুরুন। সময় আরেকটু বাড়াতে পারলে অন্য গন্তব্যগুলির সঙ্গে যোগ করে নিতে পারেন বুড়ির ডাবরি।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত