
অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন দাখিল ও ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) জনপ্রিয় করতে দ্বিতীয় দফায় বুধবার থেকে এ মেলা আয়োজন করা হয়।
চট্টগ্রামের ভ্যাট কমিশনার আকবর হোসেন বলেন, ‘ভ্যাট মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভ্যাট কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা। এ ছাড়া সরকারের রাজস্ব আদায়ে অবদান রাখা, ব্যবসায়ীদের ভ্যাটদানে অভ্যস্ত করাসহ নানা উদ্দেশ্যে আমরা এই মেলা আয়োজন করেছি।’
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধীন আটটি বিভাগীয় দপ্তরে দুই দিনব্যাপী এ মেলা চলবে।
দপ্তরগুলো হলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবান বিভাগ।
এর আগে মঙ্গলবার দুপুর ১টায় আগ্রাবাদের ভ্যাট দপ্তরের সৈকত সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ আকবর হোসেন বলেন, প্রথমবার মেলা আয়োজন করে করদাতা ও ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মূলত ব্যবসায়ীরা যেন ভ্যাট নিবন্ধন গ্রহণ বা অনলাইনে রিটার্ন দাখিল করতে কোনো হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা এবং লেজিটিমেট ট্রেড ফ্যাসিলিটেশন করাই এ মেলার মুখ্য উদ্দেশ্য।
ভ্যাট কমিশনার জানান, ভ্যাট প্রদানে স্বচ্ছতা আনতে এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া ১২০টি ইএফডি চট্টগ্রাম অঞ্চলে স্থাপন করা হয়েছে। চলতি মাসে আরও ৪০০টি স্থাপন করা হবে। এ মেশিনের সাহায্যে ভ্যাট দিলে স্বচ্ছতার ভিত্তিতে যথাযথভাবে সরকারি কোষাগারে জমার বিষয়টি নিশ্চিত হবে। মেলার পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ বিপণি কেন্দ্রগুলোতে ২০টি ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা দেয়া হবে।
তিনি বলেন, ‘অনেক সময় ব্যবসায়ীরা অনুযোগ করেন, কর্মকর্তারা ভ্যাট রিটার্ন জমা বা সেবা দিতে চান না। আপনারা ওপেন মেলায় আসুন। কে রিটার্ন জমা নিতে চায় না আমরা দেখতে চাই। হয়রানি দূর করতে চাই।
‘ব্যবসায়ীদের দোরগোড়ায় ভ্যাট সেবা নিয়ে যেতে চাই। আমাদের কাছে ব্যবসায়ীদের আসতে হবে না। আমরা সম্মানিত ব্যবসায়ী ও করদাতাদের কাছে যাব।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১-১২ জানুয়ারি প্রথম দফার ভ্যাট মেলায় ২ হাজার ৩৭৪টি রিটার্ন জমার পাশাপাশি ২৮৪টি প্রতিষ্ঠানের নিবন্ধন হয়। আদায় হয় ১৯ কোটি টাকার ভ্যাট। ভ্যাট মেলা ও বুথের কারণে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা গত কর মেয়াদের তুলনায় ৩ হাজারটি বেড়েছে। রিটার্ন বাড়ায় রাজস্ব আদায়ও বেড়েছে।
ভ্যাট কমিশনার জানান, চলতি অর্থবছরে চট্টগ্রামের ভ্যাট কমিশনারেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৪৮০ কোটি টাকা।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত