
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় কাজ করার সময় বিস্ফোরণে অন্তত ১১জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডীতে অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে উপস্থিত ১১জন শ্রমিক দগ্ধ হন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক ফাঁড়ির দায়িত্বরত এসআই আলা উদ্দিন।
তিনি বলেন, সকাল ১১টার দিকে বিস্ফোরণে দগ্ধ ১০ জন শ্রমিককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত শ্রমিকরা জানিয়েছে হঠাৎ করে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকেরা হলেন, দিদারুল আলম(৩২), উজ্জ্বল দাশ(৫৩), মোহাম্মদ লিটন(২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম(৪২), মোহাম্মদ জাহিদ হোসেন(৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম(৪৫), মাহামুদুল হক(৪৫), সেলিম উদ্দিন(৩০)।
এছাড়া দগ্ধ আহসানুল হক (৪৫) নামের আরেক শ্রমিক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা।
এব্যাপারে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার তথ্য দেওয়ায় আমরা ফিরে এসেছি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এবিষয়ে জানার চেষ্টা চলছে।
টিআর
- ১ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ২ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড়ের শঙ্কা
- ৩চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৪এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৫আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৮নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত