
চট্টগ্রাম থেকে কলকাতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ভারতের লো বাজেট এয়ারলাইনস স্পাইস জেট। আগামী ৫ নভেম্বর থেকে সপ্তাহে চারদিন এ রুটে বিমান সংস্থাটি চারটি ফ্লাইট নিয়মিত চলাচল করবে।
একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬১৩ টাকা। যাওয়া-আসার জনপ্রতি ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।
প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতায় এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে ভারতের দিল্লী ও মুম্বাইয়েও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
চট্টগ্রাম থেকে প্রথম হলেও ঢাকা থেকে কলকাতা, দিল্লী ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে স্পাইস জেট।
প্রতিষ্ঠানটির চট্টগ্রামের ইনচার্জ আসিফ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে। চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য আরও বাড়ানো হবে।
আগ্রহী যাত্রীরা অনলাইনের পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ অফিস থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।
- ১দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ২জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ৩শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ৪এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ৫ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৬যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৭দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৮জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ





পাঠকের মতামত