উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:৪৭ পিএম , আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৫ ৬:৪৯ পিএম

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অন্যের জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, আবু জাফর মোহাম্মদ ফারুকের ভোগদখলকৃত জমিতে অবৈধভাবে দলবদ্ধ হয়ে রাত আনুমানিক ১২টার দিকে ঘর নির্মাণ করেন আবুল হোসেন মাঝি।

বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে ভুক্তভোগী আবু জাফর মোহাম্মদ ফারুক চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে উপজেলা প্রশাসন ১৫ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি শশীভূষণ থানার অফিসার ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।

বাদী আবু জাফর মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ওই জমি চাষাবাদ করে আসছেন। তিনি এলাকায় অনুপস্থিত থাকার সুযোগে জমির কিছু অংশ খাস হিসেবে দেখিয়ে রাতের আঁধারে অবৈধভাবে ঘর নির্মাণ করা হয়েছে। তিনি আরও বলেন, জমির মূল মালিক তারা হওয়ায় খাস অংশের বৈধ দাবিদারও তারাই। বর্তমানে স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতার মাধ্যমে তাকে ও তার পরিবারকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে বিবাদী পক্ষের আবুল হোসেন মাঝি দাবি করেন, তারা বাদী পক্ষকে তাদের মূল জমি বুঝিয়ে দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, উক্ত জমিটি এস.এ. খতিয়ানে খাস হিসেবে উল্লেখ না থাকলেও দিয়ারা খতিয়ানে রয়েছে। এ কারণে তারা আদালতে খাস জমির দাবিতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। ফলে জমিটির উপর তাদের আইনগত অধিকার রয়েছে বলে তিনি দাবি করেন।

এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট খাস জমিটি দীর্ঘদিন ধরে বাদী পক্ষই ভোগদখল করে আসছিল। তবে হঠাৎ করে গত রাতে সেখানে অবৈধভাবে ঘর নির্মাণ করায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...