
চরফ্যাসন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নয়াদিগন্তের চরফ্যাসন প্রতিনিধি ও চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান আহবায়ক এবং দৈনিক আমার দেশ ও নাগরিক টেলিভিশনের চরফ্যাসন প্রতিনিধি এম লোকমান হোসেন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় চরফ্যাসন খানদানি হোটেলে’ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় চরফ্যাসনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের দিয়ে এ কমিটি গঠন করা হয়।
দৈনিক সংগ্রামের চরফ্যাসন উপজেলা সংবাদদাতা রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসানের সভাপতিত্বে চরফ্যাসন ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি দৈনিক আমাদের বার্তার চরফ্যাসন প্রতিনিধি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।
নতুন এ কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, দৈনিক আমাদের সময়ের চরফ্যাসন প্রতিনিধি আদিত্য জাহিদ চৌধুরী, জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনের ভোলা জেলা প্রতিনিধি মুহা. ইব্রাহিম খলিল সবুজ ও মানব জমিনের প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার।
এছাড়া কমিটিতে সাধারণ সদস্য হয়েছেন, বাণিজ্য প্রতিদিনের চরফ্যাসন প্রতিনিধি মো: জুলকার নাঈম, বরিশাল বানীর মো:আলমগীর হোসেন টিপু, দৈনিক নিরপেক্ষ’র প্রভাষক ফুয়াদ , ভোলা টাইমসের এইচ নোমান, দৈনিক আমার সংবাদের মো: নুরনবী, নতুন কাগজের মো: হাবিবুর রহমান ও মানব সময়ের সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
বিএইচ
- ১রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ২দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ৩সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ৪দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৫চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৬রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৭জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৮কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৯জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ১০পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
- ১০ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প





পাঠকের মতামত