
চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকায় জেলার সর্ববৃহৎ ফলের আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আড়ত মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় । এছাড়াও পার্শ্ববর্তী আরো চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকরা মিলে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে পাশ্ববর্তী ডাকাতিয়া নদী থেকে পানি ছিটিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অল্পের জন্য প্রায় অর্ধ শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়া প্রতিষ্ঠানটি হলো মো. সহিদ খান এন্ড সন্স। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো, ইউনুস মাঝি এন্ড সন্স, আমানত ট্রেডার্স, গাজি এন্টারপ্রাইজ।
চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান বেপারী জানান, দুপুরে হঠাৎ করেই মার্কেটের পেছন ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। চোখের পলকেই সেখানে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। তাৎক্ষণিক তিনিসহ অনন্য ব্যবসায়ী ও শ্রমিকরা ছুটে গিয়ে দেখেন, সহিদ খানের আড়তের গোডাউনে আগুণ জ্বলছে। সাথে সাথে তারা সবাই মিলে আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন হাওলাদার জানান, সহিদ খানের মালিকানাধীন আড়তের গোডাউনে প্লাস্টিকের কেরেট রাখা ছিল। সেখানে আগুনের সূত্রপাত হয়। আমাদের ব্যবসায়ী ও শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরবর্তীতে ফায়ারসার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি আরো জানান অগ্নিকান্ডে একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরো বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি আরো কয়েকটি দোকান কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কি কারনে সেটি এখনো নিশ্চিত হতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
- ১মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৫কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৬১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৭চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৮রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৯চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত