
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকার দক্ষিণ পাশে মেঘনা নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগ (বড় আকারের বালুর বস্তা) থেকে বালু ফেলে দিয়ে বস্তা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, একাধিক ব্যক্তি জিও ব্যাগ কেটে ভেতরের বালু ফেলে দিয়ে খালি বস্তা নিয়ে যাচ্ছেন।
এতে নদীভাঙন প্রতিরোধে নেয়া প্রকল্পটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, এখানে নতুন করে ব্লক নির্মাণ করা হবে। এজন্য কর্তৃপক্ষ আমাদেরকে বস্তাগুলো নিয়ে যেতে।
তারা আরও জানান, বর্ষা মৌসুমে বাড়ির আঙিনায় পানি জমে যায়। সেই পানি প্রতিরোধের জন্য আমরা বস্তাগুলো নিচ্ছি। অনেক দিন ধরেই এগুলো এখানে পড়ে আছে, তাই ব্যবহার করছি।
তবে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জিও ব্যাগ সরিয়ে নেয়া হলে নদীর তীর রক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি আরও বাড়বে। স্থানীয়দের দাবি, নদীভাঙন রোধে ব্যবহৃত জিও ব্যাগ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে পুরো এলাকা।
এ বিষয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, ইউএনও স্যার আমাকে ফোন করেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য নজরদারি জোরদার করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
যারা এ কাজে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইএটি
- ১নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ২দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৩হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৪ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৬চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৩এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ১০মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক





পাঠকের মতামত