জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬ ৭:৪৪ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে এক কলেজ শিক্ষকের বাসায় দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় নগদ লক্ষাধিক টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুটে নিয়েছে চোরচক্র।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মতলব পৌরসভার কলাদি এলাকার পশু হাসপাতাল মোড় সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুব্রত দাসের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে তিনি মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

তিনি জানান, সকালে বাসায় তালা দিয়ে তিনি কলেজে যান। তার স্ত্রী পারিবারিক কাজে ঢাকায় ছিলেন এবং বড় মেয়ে অর্পিতা পরীক্ষার জন্য বাইরে যায়।

এ সুযোগে আগে থেকে ওত পেতে থাকা চোরচক্র বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ওয়্যারড্রব ও স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ১ লাখ, ৩৫ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, এগুলো আমার জীবনের সঞ্চয় ছিল, সব হারিয়ে এখন আমি নিঃস্ব।

এদিকে, তার মেয়ে অর্পিতা দাস জানান, পরীক্ষা শেষে বাসায় ফিরে এসে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি বলেন, চোরেরা বাবার টাকা, মায়ের সঞ্চয়, স্বর্ণালংকার সব নিয়ে গেছে। আমাদের এখন কিছুই অবশিষ্ট নেই।

জানা গেছে, সুব্রত দাস দীর্ঘদিন ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।

তাদের দুই মেয়ে, একজন চাঁদপুরে পড়াশোনা করছেন এবং ছোট মেয়ে ঢাকায় অধ্যয়নরত।

ঘটনার পর এলাকায় চোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি বহুল আলোচিত অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, ...

বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়

দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ...

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ ...