
জন্মাষ্টমী উপলক্ষ্যে গত বুধবার পুঁজিবাজার বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে চার কর্মদিবস লেনদেন হয়েছে। সেপ্টেম্বর মাসের এ প্রথম সপ্তাহে দুই কর্মদিবস উত্থান আর দুই কর্মদিবস পতনের মধ্যদিয়ে লেনদেন হয়েছে।
এ সময়ে দাম কমার বিপরীতে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। ফলে বিদায়ী সপ্তাহে বেড়েছে লেনদেন ও সূচক। আর তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি বেড়েছে চারশ কোটি টাকা।
ডিএসইর তথ্য মতে, গত ৩ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৫৭ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৭৬৮ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (৭ আগস্ট) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৬ হাজার ৪৩০ কোটি ৩ লাখ ১১ হাজার ৪৮ টাকা।
অর্থাৎ টাকার অঙ্কে পুঁজি বেড়েছে ৩৭২ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ২৮০ টাকা। যা শতাংশের হিসেবে বেড়েছে দশমিক ৫ শতাংশ।
এর আগের সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছিল ৯০টির, কমেছিল ৬৮টির আর অপরিবর্তিত ছিল ২২৪টি কোম্পানির শেয়ারের দাম।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৪ পয়েন্ট কমেছে।
গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুয়াং ফুডের। এরপর যথাক্রমে লেনদেন হয়েছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার। ক্রিস্টাল ইনস্যুরেন্স, রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, রূপালী লাইফ ইনস্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন বেগ ইন্ডাস্ট্রিজ, জেমেনি সি ফুড, ,কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।
এসময়ে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৩২ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
- ১লভ্যাংশের সিদ্ধান্ত জানালো সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ২জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৪রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৫বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
- ৬বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৭বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশন ব্যবস্থায় আসছে অটোমেশন
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯চিলমারী বন্দরে নেই ন্যূনতম যাত্রীসেবা
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৫রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৬মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৯ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ১০চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা





পাঠকের মতামত