
নিজেদের ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনা। তবে অন্য ম্যাচের ফলাফল চলে এসেছে আলবিসেলেস্তেদের পক্ষে। ইকুয়েডরের কাছে হেরেছে চিলি। তাতে কাতার বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসির দলের।
ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের ছন্দে ছিল না মোটেও। বলের দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পাননি মেসিরা। তবে আলবিসেলেস্তে আক্রমণ এদিন বিবর্ণ থাকলেও রক্ষণ মোটেও পা হড়কায়নি। তাই তো ব্রাজিলকে রুখে দেওয়া সম্ভব হয়েছে দলের। মহামূল্য এক পয়েন্টও অর্জন করে ফেলেছে স্ক্যালোনির শিষ্যরা। এই একটা পয়েন্টই আর্জেন্টিনাকে তুলে দিয়েছে বিশ্বকাপে।
দিনের অন্য ম্যাচে যে চিলি হেরে বসেছে ইকুয়েডরের বিপক্ষে! পেরভিস এস্তুপিনিয়ান আর মোজেস কাইসেদোর গোলে হেরেছে ২-০ গোলে। এর ফলে ১৪তম ম্যাচ শেষেও তাদের পয়েন্ট ১৬-তেই আটকে রইলো। ফলে বাকি চার ম্যাচ জিতলেও মেসির আর্জেন্টিনাকে ধরা সম্ভব নয় তাদের পক্ষে।
বর্তমানে ১৩ ম্যাচ শেষে আর্জেন্টিনার সংগ্রহ ২৯ পয়েন্ট। চার আর পাঁচে থাকা কলম্বিয়া ও পেরুর সংগ্রহ ১৭। দুটি দলই খেলেছে আর্জেন্টিনার চেয়ে একটি করে বেশি ম্যাচ। ফলে সবার বাকি আছে চারটি করে খেলা। কলম্বিয়া আর পেরুর পক্ষে নিজেদের বাকি চার ম্যাচেই জেতা সম্ভব নয়, আগামী ২৭ জানুয়ারি মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচে দুই দলেরই পয়েন্ট খোয়ানোর সম্ভাবনা আছে, অন্তত এক দলের তো নিশ্চিতই। তাদের কারো পক্ষেই ২৯ পয়েন্ট অর্জন সম্ভব নয়। সে কারণেই ব্রাজিলের বিপক্ষে এক পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।
- ১১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৪আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৫বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৬প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৯রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ১০শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ১জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ২বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৩জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৪এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৫রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৭জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ১০মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল





পাঠকের মতামত