প্রকাশিত: মে ২৪, ২০২০ ১১:২১ এএম

৫০ বিলিয়ন ডলারের কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে কেনার প্রতিশ্রæতি দিয়েছিল চীন। চলতি বছরের প্রথম তিন মাসে ৩.১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনেছে চীন। মার্কিন কৃষকরা বলছেন চীনকে আরো কৃষি পণ্য ক্রয়ে উদ্যোগী হতে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের হাইপ্রোফাইল বাণিজ্য চুক্তি হয় গত জানুয়ারিতে। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের প্রধান অর্থনীতিবিদ জন নিউটন বলেন চীনের মার্কিন কৃষি পণ্য ক্রয়ের গতি বৃদ্ধি করা প্রয়োজন কারণ তারা গত এপ্রিলে ব্রাজিল থেকে রেকর্ড পরিমাণ সয়াবিন কিনেছে যা যুক্তরাষ্ট্রের কৃষকদের উদ্বিগ্ন করে তুলেছে।

চুক্তি অনুযায়ী আগামী দুই বছরে চীনের অতিরিক্ত ২’শ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কেনার কথা। একই সঙ্গে ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি না করা, মুদ্রা কারসাজি থেকে বিরত ও আর্থিক খাতে সহযোগিতায় উভয় দেশ অঙ্গীকার করে।

কৃষি পণ্য ছাড়াও বেইজিং অতিরিক্ত ৪০ বিলিয়ন ডলারের সেবাপণ্য, ৫০ বিলিয়ন ডলারের জালানি ও ৮০ বিলিয়ন ডলারের উৎপাদনীল পণ্য ক্রয়ের নিশ্চয়তা দেয়। বিনিময়ে যুক্তরাষ্ট্র ৩৭৫ বিলিয়ন ডলারের অতিরিক্ত শুল্ক আরোপ না করার অঙ্গীকার করে।

কিন্তু করোনা পরিস্থিতির পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় তিক্ত হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্পর এ ভাইরাসের জন্যে চীনকে দায়ী করে চললেও চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশ বাণিজ্যি চুক্তি মেনে চলবে। করোনার কারণে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে মার্কিন কৃষকদের ১৬ বিলিয়ন ডলার বিশেষ সহায়তা দিয়েছে। ফক্স নিউজ

শেয়ার

পাঠকের মতামত

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছেন। মার্কিন নিউ ...

মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর মিশিগানে পাঁচজনকে গুলি করে হত্যার পর আত্মগোপনে থাকা সন্দেহভাজন বন্দুকধারী চ্যাড হিকম্যানের ...

আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির ২ জাহাজে ইরানের হামলা

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির দুটি জাহাজে হামলা ...