জেলা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৯:৫৩ এএম , আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৯:৫৩ এএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় জেলা কার্যালয়ে, এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে জেলা সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সভাপতি মো. সাগর আহমেদ এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুব আলী।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি মফিজুর রহমান জোয়ার্দার, হাফেজ বিলাল হুসাইন, মাহফুজুর রহমান, মহসিন এমদাদুল্লাহ জামেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর আমির হাসিবুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হানসহ বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন তারা একা নন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। তিনি বলেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে যুব সমাজকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে একটি সুন্দর ও সমৃদ্ধ চুয়াডাঙ্গা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত জেলা সভাপতি সাগর আহমেদ। সঞ্চালনা করেন সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...