
চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় পুলিশ সুপার বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর চুয়াডাঙ্গা গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে জনগণের পাশে থেকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন এবং সেগুলোর সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশি সেবা আরও জনবান্ধব করা, হয়রানি কমানো, মাদক নির্মূল, বৈষম্যহীন সমাজ গঠন এবং হয়রানি মামলাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়। পুলিশ সুপার এসব বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এনজে
- ১গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ২ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৩৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৪ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৫দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৬ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৭মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৮অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৯ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১০থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত