জেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬ ১১:২১ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলির চিহ্ন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় বলেন, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এগুলো ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।

আহত আজাদের ভাষ্য অনুযায়ী, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন লোককে দৌড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি আহত হন। তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন।

বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, মাদক আনার সময় গুলি ছোড়া হয়েছে। পুরো ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এম. আতিকুর রহমান এবং ...