
ভ্যাপসা গরমে ঘামে চুল চিটচিটে হয়ে জট বেঁধে থাকে। চুলের জট ছাড়াতে গিয়ে অনেকেরই নাজেহাল অবস্থা হয়। বিশেষ করে যাদের চুল লম্বা তাদেরকে পড়তে হয় বিপাকে। তবে খুব সহজে ঘরোয়া কিছু উপায়েই এই জট ছড়ানো সম্ভব।
কী করবেন-
তেল ব্যবহার : চুলের শুষ্কতা এড়াতে নিয়মিত চুলে তেল দেওয়া প্রয়োজন। তাছাড়াও অ্যান্টিস্ট্যাটিক হিসাবে তেল খুবই প্রয়োজনীয়। চুলের যত্নে নিতে পারেন স্টিম বাথ। নারকেল তেল ছাড়াও অলিভ অয়েল, ক্যাস্টার অয়েল, বাদাম তেল চুলের জন্য খুবই ভালো।
কন্ডিশনার লাগানোর নিয়ম : চুলের জট এড়াতে অনেকেই কন্ডিশনার ব্যবহার করেন। তারপরও জটের সমস্যা থেকেই যায়। সেক্ষেত্রে কন্ডিশনার লাগানোর সময় কয়েকটি জিনিস খেয়াল করতে হবে। ভিজে চুলে কন্ডিশনার শুধুমাত্র চুলের ওপরের অংশে লাগাতে হবে। গোড়ায় ভুলেও লাগাবেন না কন্ডিশনার। লাগানোর পর চুল ভালো করে ধুয়ে ফেলা জরুরি।
চুল আঁচড়ানো : চুলে জট থাকলে ভুলেও আগে গোড়া থেকে চুল আঁচড়াবেন না। ডগা থেকে অল্প অল্প করে চুল নিয়ে আঁচড়ে যান।
চিরুনি ব্যবহার : বলা হচ্ছে, চুলের জট ছাড়াতে আঙুলের চেয়ে ভালো আর কিছু নেই। তবে জটের সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেলে বড় দাঁড়ের চিরুনি ব্যবহার করতে পারেন। চিরুনি দিয়ে জট ছাড়াতে গেলে , চুল বেশি উঠে যায়। ভুলেও ভেজা চুল আঁচড়াবেন না।
তোয়ালে ব্যবহার : গোসলের পর খসখসে তোয়ালে দিয়ে চুল মুছতে যাবেন না। মাইক্রোফাইবারের তোয়ালে ব্যবহার করতে পারেন। এই ধরনের ফাইবার চুলের থেকে নরম হয়। আবার তাড়াতাড়ি পানিও শুষে নেয়। তবে চুল ভালো রাখতে নরম সুতির গামছার জুড়ি নেই।
বিনুনি- চুল বিনুনি করে রাখতে জট কম হয়। তেল মেখেও চুল বিনুনি করে রাখতে পারেন। এছাড়াও সুতির চেয়ে সিল্কের বালিশের কভারে শুয়ে দেখতে পারেন, এতে চুলের জট কম হয়।
কতদিন পর পর চুল কাটবেন- চুলের আগা থেকেই জট পাকায়। ফলে ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে একবার চুলের আগা ছাঁটা জরুরি। এতে চুল আরও সতেজ হয়। এছাড়াও চুলের জট এড়াতে খোলা চুলে শোওয়া থেকে বিরত থাকুন।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ১০পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই





পাঠকের মতামত